Saturday, April 11, 2026

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

Date:

Share post:

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায় মহম্মদ রশিদকে। যদিও চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) বিরুদ্ধে প্রথম একাদশে তাঁকে রাখার সম্ভাবনা খুবই কম। তবে লাল হলুদ শিবিরকে স্বস্তি দিয়ে কেভিন সিবিলের (Kevin Sibille) সুস্থ হয়ে উঠেছেন। ফলে শুরু থেকেই রক্ষণে দেখা যেতে পারে আনোয়ার-কেভিন জুটিকে।

চেন্নাইয়িন এফসি আপাতত লিগ টেবিলের দ্বাদশ স্থানে থাকলেও দলের ফোকাস ধরে রাখতে সতর্ক লাল হলুদ কোচ। রশিদ খেলতে না পারলে তার পরিবর্তে জিকসান সিংকে শুরু থেকে খেলাতে পারেন অস্কার। সেক্ষেত্রে পরিবর্ত হিসাবে আসতে পারেন রশিদ। মাঝখানে সাউল ও মিগুয়েল। দুই সাইডব্যাক হিসাবে থাকতে পারেন জয় গুপ্ত ও রাকিব।

চেন্নাইয়িন ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গল (EBFC) কোচ অস্কার বলেন, “ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আমরা কিছু সমস্যার মধ্যে ছিলাম, বিশেষ করে চোট-আঘাত নিয়ে। তবে এখন দল আবার ছন্দে ফিরছে, ধীরে ধীরে সবাই ফিরছে। আমরা পুরোপুরিভাবে আগামী সাতটি ম্যাচে সর্বোচ্চ দেওয়ার জন্য তৈরি আছি। একই সঙ্গে লিগের শীর্ষস্থানগুলোর মধ্যে থাকার লক্ষ্য নিয়েই এগোচ্ছি।” চেন্নাইয়িন এফসি যে এদিন সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে সে কথাও অস্বীকার করছেন না ব্রুজো। তবে নিজের দলের তারকাদের নিয়ে আত্মবিশ্বাসী কোচ। খেলা শুরু বিকেল পাঁচটায়।

Related articles

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...