Monday, April 13, 2026

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

Date:

Share post:

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা হচ্ছে। সেই পদক্ষেপে এবার শুধুমাত্র দক্ষিণ কলকাতাতে ৪০০ বুথকে স্পর্শকাতর (sensitive booth) বলে চিহ্নিত করল কলকাতা পুলিশ (Kolkata Police)। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে পোস্টাল ব্যালটে (postal ballot) ভোটদানের প্রক্রিয়াও।

রাজ্যের সব এলাকার পাশাপাশি শহর কলকাতায় কড়া নজর কলকাতা পুলিশের। নজরদারি চালাচ্ছে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম ও ফ্লাইং স্কোয়াড (flying squad) টিম। লালবাজার সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ওয়াটগঞ্জ, ঠাকুরপুকুর ও গার্ডেনরিচ থানা এলাকা থেকে ১১ লক্ষ ২৮ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উপযুক্ত নথি দেখাতে না পারায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে সোমবার দক্ষিণ কলকাতায় নাকা তল্লাশিতে (Naka checking) উদ্ধার হয়েছে ৮০ লক্ষ টাকা। সোমবার সকাল পর্যন্ত দক্ষিণ কলকাতা থেকে সবমিলিয়ে নাকা তল্লাশিতে ৮ কোটি ৯৪ লাখ টাকা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র দক্ষিণ কলকাতাতেই মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় পোস্টাল ব্যালট জমা পড়েছে ৪৭৭৪ টি। এসএসডি থেকে জমা পড়েছে ৬৭৫ টি ব্যালট। ট্রাইবুনালে অফলাইনে দক্ষিণ কলকাতা থেকে আবেদন জমা পড়েছে মোট ২৮৭৫ টি।

আরও পড়ুন : প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

দক্ষিণ কলকাতায় মোট পোলিং স্টেশনের (polling station) সংখ্যা ১০৯৩। ৪০০ বুথ স্পর্শকাতর (sensitive booth) হিসেবে চিহ্নিত হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতায় আশা কমপ্লেক্স এবং সাউথ সিটির মত বহুতলে দুটি বুথ হচ্ছে। দুটি বহুতল রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অধীনে।

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...