মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার ফরাক্কার টাউনশিপের ক্যাম্পে রাতভর কঠোরভাবে জেরা চালায় এনআইএ। এরপর সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন কংগ্রেসের ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখ। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র মালদহ জেলা কমিটির সদস্য শাহাদাত হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। এলাকায় তাঁরা সক্রিয় কংগ্রেস নেতা হিসেবেই পরিচিত। ফলে ভোটের মুখে বড়সড় অস্বস্তিতে কংগ্রেস শিবির।

অন্যদিকে কংগ্রেসপ্রার্থী সায়েম চৌধুরীকে আপাতত মুক্তি দেওয়া হয়েছে। রবিবার তদন্তকারীরা বিচারকদের আটকে রাখার ঘটনায় তলব করে পাঠায় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী ওরফে বাবুকে। দীর্ঘ ১০ ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে। বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোনও। কললিস্ট এবং মেসেজ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সোমবার সকালে তাঁকে আপাতত মুক্তি দেওয়া হয়েছে, তবে পরে তাঁকে ফের তলব করা হতে পারে বলে জানানো হয়েছে। যদিও তাঁর ফোন সিজ করা হয়েছে। ফিরে আসার পর তাঁকে ফের প্রচারে দেখা গিয়েছে বলে খবর। আরও পড়ুন: পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

–

–

–

–

–


