Monday, April 13, 2026

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

Date:

Share post:

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার। আইপিএলে নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে রাজস্থানের ম্যানেজার(Rajasthan Royals Manager) রোমি ভিন্ডেরের বিরুদ্ধে। ডাগ আউটে বসে মোবাইল ব্যবহার করে নিজে বিতর্কে জড়ালেন দলকেও বিপাকে ফেললেন।

সূত্রের খবর, বোর্ডের দুর্নীতি দমন এবং নিরাপত্তা বিভাগের তরফ থেকে ইতিমধ্যেই নোটিস দেওয়া হয়েছে রাজস্থান দলের ম্যানেজারকে। ম্যাচ চলাকালীন তিনি ডাগআউটে বসে কেন ফোন ব্যবহার করছিলেন, তার জবাব তলব করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভিন্ডেকে উত্তর দিতে হবে। কারণ ডাগ আউটে মোবাইল ব্যবহার নিষিদ্ধ। কারণ তাঁর পাশে থাকা ক্রিকেটারের চোখ ছিল মোবাইলের দিকে।

নিয়মে আছে, নির্দিষ্ট কিছু সদস্য ছাড়া পিএমওএ এলাকায় মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি নেই। ঘটনাটি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট মহলে ও সোশ্যাল মিডিয়ায়।অভিযোগ, এই সময়ে ফোনের স্ক্রিনে অন্য ক্রিকেটাররাও নজর দেন। আইপিএলের পিএমওএ প্রোটোকল ২০২৬ অনুযায়ী, টিম ম্যানেজাররা ড্রেসিং রুমে ফোন ব্যবহার করতে পারেন, কিন্তু ডাগআউটে ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল জানান, “আমরা দুর্নীতি দমন শাখাকে বলেছি গোটা ঘটনার তদন্ত করতে। গোটা ঘটনা নিয়ে তদন্তের রিপোর্ট পেশ করা হবে।”

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়, ম্যাচের ১১-তম ওভারের সময় ভিন্দর ডাগআউটে বসে ফোন ব্যবহার করছেন এবং তাঁর পাশে বসেছিলেন রাজস্থানের ১৫ বছর বয়সী তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী।

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...