Sunday, June 14, 2026

অবশেষে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, প্রথম বিজেপি প্রশাসনিক প্রধান পাচ্ছে বিহার

Date:

Share post:

অবশেষে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার দুপুরে পাটনার (Patna) লোক ভবনে গিয়ে রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইনের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র রাজ্যপালের হাতে তুলে দেন নীতীশ। বিহারের মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। একইসঙ্গে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরিকেই (Samrat Chowdhury) বেছে নেওয়া হচ্ছে। এখন তাঁর শপথ নেওয়া সময়ের অপেক্ষা। এই প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পাচ্ছে বিহার।

গত শুক্রবারই রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন নীতীশ কুমার (Nitish Kumar)। তার পরে তাঁর ইস্তফা দেওয়াটা ছিল আনুষ্ঠানিক রীতি। এদিন পদত্যাগ করে নিজের এক্স হ্যান্ডলে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, ”বিহারে প্রথমবার এনডিএ সরকার গঠিত হয় ২০০৫ সালের ২৪ নভেম্বর। রাজ্যে সেই সময় থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। উন্নয়নের প্রতি আমরা ধারাবাহিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু, মুসলিম, উচ্চবর্ণ, অনগ্রসর শ্রেণি, দলিত-সহ সমাজের সব স্তরের মানুষের জন্য আমরা কাজ করেছি।” পরবর্তী সরকারও তাঁর উন্নয়নের ধারা অব্যহত রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়ে নীতীশ লেখেন, ”নতুন সরকার এই দায়িত্বগুলি এগিয়ে নিয়ে যাবে এবং বিহারের উন্নতির জন্য অঙ্গীকার বদ্ধ থাকবে।”

এদিকে এবারই প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পাচ্ছে বিহার। সেই রাজ্যের বিধানসভার বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন বর্তমানে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট। এদিন বেলা ৩টে নাগাদ বিধায়ক দলের বৈঠকের পরে নেতা হিসেবে তাঁর নাম ঘোষণা করেন শিবরাজ সিং চৌহান। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্রাটই হচ্ছেন সেটা একপ্রকার নিশ্চিত।

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...