Tuesday, June 23, 2026

শ্রমিক বিক্ষোভে বিপাকে যোগী সরকার, ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তেও কমলো না অসন্তোষ

Date:

Share post:

কাজের সঠিক পারিশ্রমিক থেকে কর্মস্থলে নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবি-দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভে উত্তাল বিজেপি রাজ্য উত্তরপ্রদেশের নয়ডা (Noida, Uttarpradesh)। সোমবার দিনভর ভাঙচুর, লাঠিচার্জ, পাথরবৃষ্টির পর গভীর রাতে মিটিং করে ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হল ডবল ইঞ্জিন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath)।অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মজুরি ৩০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যদিও শ্রমিক অসন্তোষ এতে থেমে থাকে নি। মঙ্গলের সকাল থেকেও নয়ডার সেক্টর ৭০ ও ৮০-তে অশান্তি ছড়াল। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশকর্মী।

সম্প্রতি হরিয়ানায় অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি করা হয়। এর পরই নয়ডা-র শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। সোমবার তা চরম আকার ধারণ করে।বিক্ষোভকারী বক্তব্য, একই কাজের জন্য এক এক রাজ্যে মজুরির হার ভিন্ন হলে তা বৈষম্যের সামিল। পরিস্থিতি বেগতিক বুঝে সোমবার মধ্যরাতেই শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গঠিত কমিটি। সেখানে সিদ্ধান্ত হয়েছে গৌতম বুদ্ধ নগর এবং গাজিয়াবাদের অদক্ষ শ্রমিকরা এখন প্রতিমাসে ১১,৩১৩ টাকার বদলে ১৩,৬৯০ টাকা করে পাবেন। আংশিক দক্ষ শ্রমিকরা পাবেন ১৫,০৫৯ টাকা এবং দক্ষ শ্রমিকরা পাবেন ১৬,৮৬৮ টাকা। পুরসভা এলাকাগুলিতে অদক্ষ শ্রমিকরা মাসিক ১৩,০০৬ টাকা, আংশিক দক্ষ শ্রমিকরা ১৪,৩০৬ টাকা এবং দক্ষ শ্রমিকদের বেতন হবে ১৬,০২৫ টাকা। কিন্তু এতে শ্রমিক বিক্ষোভ থামেনি।তাঁরা মাসিক ন্যূনতম ২০,০০০ টাকা বেতনের দাবি জানিয়েছিল। কিন্তু সেটা হয়নি বলে এদিন সকালেও অসন্তোষ প্রকাশ করেন শ্রমিকরা।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...