Sunday, June 14, 2026

মাইকের সামনে পারফর্ম করা শিখিয়েছিলেন আশাজি, কিংবদন্তিকে শ্রদ্ধায় স্মরণ কিশোরপুত্রের

Date:

Share post:

ভারতীয় সংগীত জগতকে বিদায় জানিয়ে সুরের আকাশে বিলীন হয়েছেন কিন্নরকণ্ঠী আশা ভোঁসলে (Asha Bhosle)। রবিবাসরীয় সকালে তার প্রয়াণের খবর আসার পর থেকে মন খারাপ শিল্পীর অগণিত অনুরাগীদের। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতির কথা ব্যক্ত করলেন গায়ক অমিত কুমার (Amit Kumar)। কিশোরপুত্রের সঙ্গে একগুচ্ছ গান গেয়েছেন বলিউডের ‘সুরসাধিকা’। আশা-র প্রয়াণে নস্টালজিক অমিত স্মৃতিচারণায় শ্রদ্ধা জানিয়েছেন প্রবাদপ্রতিম শিল্পীকে।

৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন আশা। এ এক অপূরণীয় ক্ষতি, বলছে নবীন – প্রবীণ সব প্রজন্ম। অমিত কুমার তাঁর সমাজমাধ্যমের পোস্টে আশা ভোঁসলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি আপলোড করেছেন। যেখানে দেখা গেছে কিশোর কুমারকেও (Kishore Kumar)।

পুরনো স্মৃতি তুলে ধরে গায়ক লেখেন, ‘বাবার পর যিনি আমাকে মাইকের সামনে কীভাবে পারফর্ম করতে হয় তা শিখিয়েছিলেন, তিনি চিরতরে চলে গেছেন। কোনও মহিলা শিল্পীর সঙ্গে আমার প্রথম ডুয়েট গাওয়ার কথা বলতে গেলে উঠে আসে আশা ভোঁসলের নাম। ১৯৭৪ সালে জিন্দেগি অউর তুফান’ সিনেমার জন্য ওনার সঙ্গে গান রেকর্ড করেছিলাম।আশা জি, আপনার নির্দেশনা এবং উপস্থিতি আমার কাছে অনেক মূল্যবান ছিল। ওম শান্তি। ওপারে দেখা হবে, পুরো দলের সাথে।’

গত শনিবার (১১ এপ্রিল) বুকে সংক্রমণ নিয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯২ বছর বয়সী আশা। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রবিবার তিনি প্রয়াত হন। গত ১৩ এপ্রিল বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কিংবদন্তি শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...