Wednesday, June 17, 2026

ঝাড়গ্রাম- পূর্ব মেদিনীপুরে জনসভা, আজ ওন্দায় রোড শো করবেন অভিষেক

Date:

Share post:

নির্বাচনী মরশুমে বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের হয়ে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় দুটি জনসভা ও একটি রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন দুপুর ১২ টা নাগাদ ঝাড়গ্রাম (Jhargram) জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখান থেকে চলে যাবেন পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur)। ভগবানপুর ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের জোড়াফুলের প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করবেন তিনি। আজ অভিষেকের তৃতীয় কর্মসূচি রয়েছে ওন্দায়। এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুব্রত দত্তর সমর্থনে ওন্দা স্টেডিয়াম থেকে ওন্দা চৌমাথা পর্যন্ত রোড শো করবেন তৃণমূল সাংসদ। দুপুর দুটো থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...