Friday, April 17, 2026

কোচবিহার থেকে দমদম জনসভা-পদযাত্রা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

উত্তর থেকে দক্ষিণ আজ দুটি জনসভা ও একটি পদযাত্রা করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার কোচবিহার থেকে শুরু করে দিনের শেষ জনসভা তিনি করবেন দমদমে।

দুপুর ১টা নাগাদ কোচবিহারে দলীয় প্রার্থী পার্থপ্রতিম রায় ও অভিজিৎ দে ভৌমিকের সমর্থনে প্রথম জনসভায় রয়েছে তৃণমূল সুপ্রিমোর (Mamata Banerjee)। সেখান থেকে দুর্গাপুর পশ্চিমে আসবেন তিনি। সেখানে দলীয় প্রার্থী কবি দত্তের সমর্থনে রয়েছে পদযাত্রা। এরপর ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে দমদমে জনসভা করবেন তৃণমূল সভানেত্রী।

রাজ্যের এক জেলা থেকে অন্য জেলায় ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট (Supreme Court) বৈধ ভোটারদের অধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনেই কার্যত মান্যতা দিয়েছে। এই রায় শোনার পরেই এই নিয়ে খুশি প্রকাশ করেন তৃণমূল সভানেত্রী। এদিনের জনসভা থেকে সেই সংক্রান্ত আর কোনও বিষয়ে তাঁর বক্তব্যে উঠে আসে সেদিকে নজর।

 

 

 

 

Related articles

সাতসকালে দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে IT হানা, প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তৃণমূলের

ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থীদের উপর কেন্দ্রীয় এজেন্সির আক্রমণ। পরপর ইডির তলবের পরে শুক্রবার ভোর থেকে বিদায়ী বিধায়ক...

দলীয় প্রার্থীদের সমর্থনে দক্ষিণবঙ্গে তিন সভা অভিষেকের

বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে প্রত্যেক জেলায় একাধিক জনসভা, রোড শো, কর্মিসভা করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

বিরোধী থেকে রাজ্যের মানুষ: নির্বাচনে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিক্রেট ফাঁস

বাংলায় বিজেপিকে একমাত্র রুখতে পারে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচার থেকে বারবার স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিডিও-র অধীনে প্রিসাইডিং অফিসার অধ্যাপকরা! কমিশনের পদক্ষেপে ভর্ৎসনা হাই কোর্টের

একের পর এক নিত্য নতুন, অসামান্য পদক্ষেপ বাংলার বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় গ্রহণ করছে নির্বাচন কমিশন। এমনকি কোথাও কোথাও...