Monday, June 1, 2026

IPL: কেকেআর শিবিরে যোগ দিলেন পাথিরানা, কোন ম্যাচে মাঠে নামবেন?

Date:

Share post:

রাজস্থান রয়্যালস ম্যাচের আগে সুখবর। অবশেষে নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন মাথিশ পাথিরানা ( Matheesha Pathirana )। রবিবার সাত সকালে কেকেআরে যোগ দিলেন শ্রীলঙ্কান পেসার।

পাথিরানার কেকেআর শিবিরে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই, শ্রীলঙ্কা বোর্ডের কঠিন ফিটনেস টেস্টে পাশ করেছেন আগেই। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও শ্রীলঙ্কা পেসারের দেখা মেলেনি।অবশেষে কেকেআর শিবিরকে স্বস্তি দিয়ে রবিবার সকালে কলকাতায় এলেন। রবিবারই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। ৬টা ম্যাচ খেলে একটাতেও জিততে পারেনি নাইটরা।

কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, শ্রীলঙ্কা ক্রিকেটের ফিটনেস পরীক্ষায় পাস করেছেন পাথিরানা ( Matheesha Pathirana )। তাঁর আইপিএল খেলতে আর কোনও বাধা নেই। দ্রুত যোগ দেবে কেকেআর শিবিরে। সেই মতো রাজস্থান ম্যাচের আগেই রাহানেদের সঙ্গে যোগ দিলেন শ্রীলঙ্কার জোরে বোলার।

রবিবার রাজস্থানের বিরুদ্ধে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। নাইটদের পরের ম্যাচ আগামী রবিবার, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে পাথিরানা ম্যাচ ফিট হয়ে যেতে পারেন। শেষ সাতটি ম্যাচ পাথিরানা কেকেআরের হয়ে খেলতে পারেন।

নিলামে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে দলে নিয়েছিল কেকেআর। টি২০ বিশ্বকাপে চোট পান লঙ্কান তারকা পেসার। তার পর থেকে মাঠের বাইরে ছিলেন পাথিরানা। তাঁর আগমনে নাইটদের পেস আক্রমণ কিছুটা দিশা পেতে পারে।

Related articles

CFL: বাস্তবের কোচিংয়ের প্রস্তুতিতে নামছে বাগান, দলে একাধিক ভূমিপুত্র

কলকাতা লিগের(CFL) জন্য আগামী ৩ জুন থেকে নিজেদের মাঠে আসন্ন কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপার...

মেসি কাণ্ডে চাপ বাড়ছে, আগাম জামিনের আবেদন অরূপের

মেসি কাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas) উপর। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত...

তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

তাঁরা নন, তৃণমূলের দুই ‘বিভীষণ’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের...

গরমের ছুটি শেষে স্কুল খুলতেই প্রার্থনা সংগীতে বন্দেমাতরম-জনগণমন

গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) শেষ, আজ থেকে রাজ্যজুড়ে সরকারি স্কুল খুলে গেল। আর সরকারি নির্দেশ মতো সোমবার থেকেই...