Friday, June 19, 2026

বেআইনিভাবে স্যাটেলাইট ফোন রেখে শ্রীনগরে গ্রেফতার মার্কিন নাগরিক

Date:

Share post:

বেআইনিভাবে স্যাটেলাইট ফোন (Satellite Phone Ban) রাখার দায়ে জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) গ্রেফতার হলেন এক মার্কিন নাগরিক (US Citizen)। ধৃত ব্যক্তির নাম জেফ্রি স্কট প্রাথার। তিনি আমেরিকার মন্টানা প্রদেশের বাসিন্দা। রবিবার শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় তাঁর কাছ থেকে এই নিষিদ্ধ যন্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। আরও পড়ুন:  সোনা-পাপ্পু মামলায় তল্লাশি ইডির! আটক বেসরকারি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর

পুলিশ সূত্রে খবর, ধৃত জেফ্রির সঙ্গে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকেও আটক করা হয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে আমেরিকায় বাস করলেও ওই ব্যক্তির আদি বাড়ি পশ্চিমবঙ্গে। শ্রীনগর বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগে রুটিন তল্লাশির সময় প্রাথারের মালপত্রের ভেতর থেকে স্যাটেলাইট ফোনটি পাওয়া যায়। ভারতের নিরাপত্তা বিধি অনুযায়ী, আগাম অনুমতি ছাড়া উপত্যকায় এই ধরনের যন্ত্র রাখা আইনত দণ্ডনীয়। পুলিশি বয়ান অনুযায়ী, জেফ্রি স্কট প্রাথারের বিরুদ্ধে ভারতীয় টেলিগ্রাফ আইনের ৪২(৩)(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বর্তমানে তাঁকে বিমানবন্দরের নিকটবর্তী হুমহাম থানায় রাখা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...