Site Logo

সোনা-পাপ্পু মামলায় তল্লাশি ইডির! আটক বেসরকারি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর

EBBS Desk·
সোনা-পাপ্পু মামলায় তল্লাশি ইডির! আটক বেসরকারি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর

ভোটের আগে বাংলাতে ফের অতি সক্রিয় ইডি(ED)! রবিবার ভোর থেকেই দফায় দফায় কলকাতার একাধিক জায়গাতে হানা দেয় ইডি। বালিগঞ্জের বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর (Sona Pappu Case) মামলাতে এই তল্লাশি বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তল্লাশি চলছে বেহালার ৩৮/এ, জ্যোতিষ রায় রোডে ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে। জয় কামদার 'সান এন্টারপ্রাইজ'-এর ম্যানেজিং ডিরেক্টর। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জয়কে। এছাড়াও, খোদ কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের ফার্ন রোডের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। সোনা পাপ্পুর সঙ্গে যুক্ত একাধিক প্রতারণা ও জালিয়াতির মামলার সূত্র থাকায় অভিযান চালানো হয়েছে বলে খবর। এর আগে একাধিকবার তাঁকে দিল্লিতে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। সেই প্রেক্ষিতেই রবিবার সকালে তাঁর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদে নামে ইডি। আরও পড়ুন: গুরুদ্বারের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুই ভারতীয়ের!

Sponsored

Sranchi In Article

অস্ত্র আইন-সহ একাধিক মামলায় পুলিশের খাতায় নাম রয়েছে বালিগঞ্জের সোনা পাপ্পুর। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে বালিগঞ্জে এক হিংসার ঘটনায় নতুন করে আলোচনায় উঠে আসেন সোনা পাপ্পু। কাঁকুলিয়া এলাকায় গুলি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হলেও সোনা পাপ্পুকে এখনও ধরতে পারেনি পুলিশ। এর আগেও এই সংক্রান্ত মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে জয় কামদারের বাড়িতে হানা দিয়ে ১ কোটি ৪৭ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছিল ইডি। এ ছাড়া, বেশ কিছু সোনাদানাও মেলে। এরপর সোনা পাপ্পু এবং জয়, দু’জনকেই একাধিক বার তলব করে কেন্দ্রীয় সংস্থা। তাঁরা কেউ হাজিরা দেননি। এরবার ফের হানা দিয়ে জয়কে আটক করেছে ইডি।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →