Friday, June 12, 2026

বিকেলের পর থেকে বদলে যেতে পারে কলকাতার আবহাওয়া!

Date:

Share post:

সকালে প্যাচপ্যাচে গরম হলেও, বিকেলের পর থেকে বদলে যেতে পারে কলকাতার (Kolkata) আবহাওয়া (Weather)। দিনভর মেঘলা আকাশ সন্ধের পরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain and Thunderstorm) সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি।

ঘূর্ণাবর্তের জেরে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টি এবং দক্ষিণে গরম-অস্বস্তি বজায় থাকবে ৷ সোমবার, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঝড়বৃষ্টি চলবে উত্তরের পার্বত্য জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে। দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া (Weather) বেশি থাকবে। মঙ্গল ও বুধবার অস্বস্তি চরমে উঠবে বলে আশঙ্কা।

এদিন বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবারে ফের উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...