বেলডাঙা মামলা শুনবে না ডিভিশন বেঞ্চ, UAPA লাগু নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি

বেলডাঙা অশান্তি মামলায় নয়া মোড় (Beldanga violence)। অভিযুক্ত ১৫ জনের জামিন বাতিলের আবেদন জানিয়ে NIA-র করা মামলার শুনানি থেকে সরে গেল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ
(Kolkata High Court Division Bench)। মামলাটি এখন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের অধীনে। তিনি-ই ঠিক করবেন UAPA লাগু হবে কি না।
Sponsored

সোমবার এনআইএ-র তরফে হাইকোর্টে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা খতিয়ে দেখছে যে এই ঘটনায় UAPA-র ১৫ নম্বর ধারা প্রয়োগ করা যায় কি না। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই তদন্ত প্রক্রিয়া চলাকালীনই নিম্ন আদালত ধৃত ১৫ জন অভিযুক্তকে জামিন দিয়ে দিয়েছে। যা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে হয়েছে বলে দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত শেষ হওয়ার আগে এই জামিন তদন্তের স্বার্থে বিঘ্ন ঘটাতে পারে বলেও জামিন খারিজের আবেদন জানায় এনআইএ। মঙ্গলবার শুনানির শুরুতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, যেহেতু ইউএপিএ-র ১৫ নম্বর ধারা প্রয়োগ সংক্রান্ত মূল বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধান বিচারপতির বেঞ্চের এক্তিয়ারভুক্ত, তাই এই বেঞ্চে এই শুনানি আইনত সম্ভব নয়। আরও পড়ুন: ভোটবঙ্গে বাইক চালানোয় নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের!
এর আগে বেলডাঙা অশান্তি কাণ্ডে নিম্ন আদালতকে রায়কে অসন্তুষ্ট হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল NIA। এই মামলার শর্তসাপেক্ষে ১৫ জনের জামিন মঞ্জুর করেছিল নিম্ন আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশিকা না মেনে অভিযুক্তদের জামিন দিয়েছে নিম্ন আদালত। এই প্রেক্ষিতে হাইকোর্ট একটি বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়, যা খতিয়ে দেখার পরই স্থির হবে ওই অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ (UAPA) ধারা বজায় থাকবে কি না। নিয়ম অনুযায়ী, ধৃতদের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হয়। কিন্তু এক্ষেত্রে ৯০ দিন পেরিয়ে গেলেও চূড়ান্ত চার্জশিট দাখিল করতে পারিনি NIA। এই পরিস্থিতিতে জামিনের আবেদন করেন ধৃতদের আইনজীবী। ১০ হাজার টাকার বন্ডে ১৫ জনের শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছিল আদালত।
ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর পৌঁছতেই বেলডাঙা রণক্ষেত্রের চেহারা নেয়। ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ ধীরে ধীরে চরম আকার নেয়। অভিযোগ ওঠে, বিক্ষোভকারীরা রেল অবরোধের পাশাপাশি সরকারি সম্পত্তিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং কর্তব্যরত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওপর হামলা করে। প্রথমে রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করলেও, পরিস্থিতির গুরুত্ব বুঝে কলকাতা হাইকোর্ট মামলার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয়। কেন্দ্রীয় সংস্থা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৩৫ জনকে গ্রেফতার করেছিল। এর মধ্যে ১৫ জন মুক্তি পেলেও বাকি ২০ জন অভিযুক্ত এখনও জেল হেফাজতেই রয়েছেন।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
