Sunday, June 21, 2026

জোরালো ভূমিকম্প মনিপুরে, রিখটার স্কেলে তীব্রতা ৫.২

Date:

Share post:

মঙ্গলবার সকালে ঘুম ভাঙার আগেই তীব্র ভূমিকম্প (Earthquake) উত্তর-পূর্বের রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি (NIS) জানিয়েছে রিখটার স্কেলে ৫.২ মাত্রার কম্পনের উৎসস্থল পার্বত্য মনিপুরের (Manipur) কামজং এলাকা, মাটির প্রায় ২২ কিমি গভীরে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ রাজধানী ইম্ফল-সহ উপত্যকা এলাকাতেও কম্পন অনুভূত হয়। পাশাপাশি নাগাল্যান্ড, অসম, মেঘালয়েও ভূমিকম্প হয়েছে।

গোষ্ঠী সংঘাতে গত কয়েকদিন ধরে এমনিতেই উত্তপ্ত মনিপুর, আতঙ্কিত বাসিন্দারা। দুটি সংগঠনের ডাকা বনধের জেরে ব্যাহত জনজীবন। এবার তার সঙ্গে জুড়ে গেল ভূমিকম্পের আতঙ্ক।এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিভিন্ন ঘরবাড়ি ও রাস্তায় চওড়া ফাটল দেখা গেছে। আফটার শকের আশঙ্কা থাকায় অনেকেই সকাল থেকে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

 

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...