ঠাসা ক্রীড়াসূতিতে বিরক্ত গিল-গম্ভীর, ‘প্ল্যান বি’নিয়ে ভাবনা শুরু বোর্ডের

Date:

Share post:

চলতি বছরের ঠাসা ক্রীড়াসূচি আছে ভারতীয় দলের।আইপিএল শেষ হলেই ৬ জুন থেকে শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ। একটাই টেস্ট খেলা হবে এই সময়ে। অর্থাৎ, ৬ থেকে ১১ পর্যন্ত চলবে টেস্ট ম্যাচ। তারপরই আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফর আছে। ঠাসা ক্রীড়াসূচি নিয়ে বিরক্ত কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক শুভমান গিল (Shubman Gill )।

৩১ মে হবে আইপিএলের ফাইনাল। এর পর আইপিএলের কোন কোন দল প্লেঅফে যাবে সেটা এখনও নিশ্চিত নয়। কিন্তু যারাই যাক না কেন, একটা ক্লান্তি থাকবেই। তারপরে টানা জাতীয় দলের হয়ে খেলতে হবে ভারতীয় ক্রিকেটারদের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এত ঠাসা সূচিতে যথেষ্ট বিরক্ত গম্ভীর ও গিল (Shubman Gill )। এর আগেও এত ঘন ঘন ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছেন।

বিসিসিআইয়ের নির্বাচকরা অবশ্যই ‘প্ল্যান বি’ তৈরি রাখছেন। ঘরোয়া ক্রিকেটে এবার যাঁরা ভালো খেলেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে তাঁদের সুযোগ দেওয়া হতে পারে। সেই তালিকায় আছেন গুর্নুর ব্রার, মানব সুথার, আকিব কবি ও দেবদত্ত পাড়িক্কলের মতো তরুণ মুখ। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে খুব একটা কঠিন হবে না। বিসিসিআই খুব পরিকল্পনা করে দল গঠন করতে চাইছে। গত দুই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এ খারাপ ফলের পর চলতি সার্কেলে ভালো ফল করতে মরিয়া ভারত। এই ওয়ার্কলোড নিয়ে এ বার বাড়তি সতর্ক গম্ভীর-আগরকররা।

spot_img

Related articles

অপুর সুর-স্মৃতিতে ‘রাগ বিভূতি’: বিভূতিভূষণ-স্মরণে দেবজ্যোতির নতুন রাগ ও বন্দিশ

গ্রাম বাংলার মেঠো পথ, সহজ সরল জীবন, জল ভরা পুকুর, ধান ভরা ক্ষেত, গাছের সামিয়ানা ঢাকা মেঠো পথ,...

একবালপুরে ভোটপ্রচারে উত্তেজনা! অভিযুক্ত বিজেপি প্রার্থীর নামে জোড়া FIR, গ্রেফতার ৯

ভোটের প্রচারে গিয়ে একবালপুরে (Ekbalpur) অশান্তি ছাড়ানোর অভিযোগ বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের (Rakesh Singh) বিরুদ্ধে। কলকাতা বন্দর বিধানসভা...

নেতাজির বাণী স্বামীজির নামে! এই বিজেপিকে ভোটে জবাব দিন: যোগীকে নিশানা অভিষেকের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি যে জানে না গেরুয়া শিবির, তা বারবার প্রমাণ করছেন বিজেপি (BJP) নেতৃত্ব। মণীষীদের নাম বিকৃতির পরে...

বেলডাঙা মামলা শুনবে না ডিভিশন বেঞ্চ, UAPA লাগু নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি

বেলডাঙা অশান্তি মামলায় নয়া মোড় (Beldanga violence)। অভিযুক্ত ১৫ জনের জামিন বাতিলের আবেদন জানিয়ে NIA-র করা মামলার শুনানি...