অপুর সুর-স্মৃতিতে 'রাগ বিভূতি': বিভূতিভূষণ-স্মরণে দেবজ্যোতির নতুন রাগ ও বন্দিশ

গ্রাম বাংলার মেঠো পথ, সহজ সরল জীবন, জল ভরা পুকুর, ধান ভরা ক্ষেত, গাছের সামিয়ানা ঢাকা মেঠো পথ, শরতে সাদা পেঁজা তুলোর মতো ভরে থাকা কাশবন আর ধোঁয়া উড়িয়ে চলে যাওয়া সেই রেলগাড়ির সঙ্গে মন কেমন করা বাঁশির সুর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি 'পথের পাঁচালী'র সেই চিরচেনা দৃশ্যপট এবার ধরা দিল ধ্রুপদী সুরের মূর্ছনায়।
প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে (Bibhutibhushan Bandyopadhyay) শ্রদ্ধা জানিয়ে এক অনন্য রাগ সৃষ্টি করলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও বাদ্য যন্ত্রী দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra)। তাঁর সৃষ্ট এই নতুন রাগের নাম রাখা হয়েছে 'রাগ বিভূতি'। রাগের বৈশিষ্ট্য এর আরোহণে রাগ দুর্গা, অবরোহণে রাগ ভৈরবী। এই মিশ্র রাগ গ্রাম বাংলার মেঠো সুরকে বুকে বেঁধে রাখে। শুধু রাগ সৃষ্টি করেছেন দেবজ্যোতি এমনটা নয়, সাত মাত্রার তালে একটা গানও বেঁধে ফেলেছেন। আরও পড়ুন: বেলডাঙা মামলা শুনবে না ডিভিশন বেঞ্চ, UAPA লাগু নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি
১৯ এপ্রিল, ২০২৬ কলকাতার 'কেসিসি বৈঠকখানা'র অ্যাম্পেথিয়েটারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই নতুন রাগ ও তার আধারে রচিত একটি বন্দিশ পরিবেশিত হয়। অনুষ্ঠানের শিরোনাম ছিল— 'অপুর বাজনা: অপু ট্রিলজির আবহসঙ্গীত'। অপু, দুর্গা, হরিহর আর সর্বজয়ার জীবনের হাহাকার ও আনন্দকে সত্যজিৎ রায় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। সেই বিশ্বজয়ী সৃষ্টির নেপথ্যে ছিল পণ্ডিত রবিশঙ্করের অবিস্মরণীয় আবহসঙ্গীত। রবিশঙ্কর, আলোকনাথ দে কিংবা দক্ষিণামোহন ঠাকুরেরা বাংলার মেঠো সুরকে যেভাবে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন, এদিন তাঁদেরও সশ্রদ্ধ স্মরণ করা হয়। বৃষ্টির দৃশ্যের সুর থেকে শুরু করে দুর্গার স্মৃতি— সবকিছুই এদিন বাদ্যযন্ত্রের আলাপ ও গানে জীবন্ত হয়ে ওঠে।
এদিনের অনুষ্ঠানে বাদ্য যন্ত্রীদের মধ্যে ছিলেন মৈশিলী (সরোদ), সৌম্যজ্যোতি (বাঁশি), দেবায়ন (এস্রাজ ও তার সানাই), সুভাষ (সেতার), সুদীপ্ত (ভাইব্রোফোন)। গানে ছিলেন সোনাক্ষী, অরিত্র। উপরি পাওনা ছিল অলোক নাথ দে-র নাতি হাম্পটুর বাজানো পথের পাঁচালীর বাঁশির সুর। দেবজ্যোতি মিশ্র বললেন, " আমি খুব খুশি যে বাংলার তথা ভারতবর্ষের অন্যতম বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়র স্মরণে আমি একটা রাগ সৃষ্টি করেছি 'রাগ বিভূতি'। সেই রাগে আমারই সৃষ্টি করা বন্দিশ গাওয়া হলো এই বিশেষ অনুষ্ঠানে।"
Sponsored

-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
