Wednesday, June 3, 2026

দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রে আজ ভোটপ্রচার কর্মসূচি অভিষেকের

Date:

Share post:

প্রথম দফা ভোটের প্রচার কর্মসূচি শেষ হয়েছে। এবার ২৯ এপ্রিলের নির্বাচনকে মাথায় রেখে দ্বিতীয় দফা ভোটের প্রচারে বুধবার জয়নগরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুপুরে একটা নাগাদ জয়নগর ও মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থনে জনসভা করবেন তিনি। তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দ্বিতীয় জনসভাটি রয়েছে দেগঙ্গা কেন্দ্রের প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে দুপুর দুটো নাগাদ।

অভিষেকের এদিনের তৃতীয় কর্মসূচিটি রয়েছে রোড শো-র। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যর (Trinankur Bhattacharya) সমর্থনে পিনকল বাবু কোয়ার্টার থেকে ইছাপুর স্টোরবাজার পর্যন্ত জনসংযোগের পাশাপাশি বিশেষ বার্তাও দেবেন তৃণমূল নেতা। সাংসদের শেষ কর্মসূচি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অদিতি মুন্সীর (Aditi Munshi) সমর্থনে জনসভা। অর্জুনপুর গ্রাউন্ডে সন্ধ্যা সাড়ে ছটায় সভা শুরু হবে।

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...