Tuesday, June 23, 2026

ভোটবঙ্গে কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!  

Date:

Share post:

ভোটের আগেই গ্রেফতার করতে হবে কবি শ্রীজাতকে (Srijato), নির্দেশ আদালতের। ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে হিন্দুত্ব নিয়ে একটি কবিতা লেখাকে কেন্দ্র করে বিজেপি ও হিন্দু পরিষদের দায়ের করা পুরনো একটি মামলায় নজিরবিহীনভাবে নির্বাচনের ঠিক আগে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারির এই নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার নিন্দায় সরব সব মহল।

জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের (ECI) কথা অনুযায়ী যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে তাঁদের ক্ষেত্রে পদক্ষেপ করা বাধ্যতামূলক। তাই মনে করা হচ্ছে ভোটের ঠিক আগে কবির গ্রেফতারি সময়ের অপেক্ষা মাত্র। ঘটনার নিন্দায় সরব সাহিত্যিক মহল। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কবিকে গ্রেফতার করে কোন বার্তা দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। এটা অত্যন্ত অন্যায়, মন্তব্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। লেখক বিনোদ ঘোষাল বলেন, “এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। সাধারণ মানুষের কাছে খুব খারাপ বার্তা দেওয়া হচ্ছে। শ্রীজাত এমন কিছু করেননি যার জন্য তাঁকে জেলে ভর্তি হবে। আমি এর প্রতিবাদ জানাই।’ তীব্র প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক মহলও। তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘বিজেপি বাংলার সংস্কৃতি নষ্ট করতে চাইছে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসব ঘটনা ঘটানো হচ্ছে। আসলে ওরা চায় বাংলার কৃষ্টি সংস্কৃতিকে মুছে দিতে। তাই কবি- সাহিত্যিকদেরও রেহাই দিচ্ছে না। সব বাঙালি একত্র হয়ে এর জবাব দেবে।’

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...