Tuesday, June 2, 2026

গণতন্ত্র রক্ষায় কঠিন লড়াই, বাঘিনীর মতো লড়ছেন মমতা: তৃণমূল সভানেত্রীকে পূর্ণ সমর্থন কেজরি-উদ্ধবের

Date:

Share post:

সারা ভারতে বিজেপিকে একমাত্র রুখতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)- সে কথা স্বীকার করেন অন্যান্য বিজেপি-বিরোধী দলের নেতৃত্ব। ফের একবার গণতন্ত্র রক্ষায় তৃণমূল সভানেত্রীর লড়াইকে কুর্নিশ জানালেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) প্রধান (উদ্ধব ঠাকরে ও আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জনসভায় উদ্ধব বলেন, “বাংলায় বাঘিনীর মতো লড়ছেন মমতা। তাঁরই জেতা উচিত।” আর স্যোশাল মিডিয়ায় কেজরিওয়াল লেখেন, “CEC-সহ সমস্ত প্রতিষ্ঠানের অপব্যবহার করেও মোদিজি হারবেন।“

I.N.D.I.A. প্রতিরোধে গত সপ্তাহেই লোকসভায় মুখ পুড়েছে মোদি সরকারের। মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানো যায়নি। এই অবস্থায় বাংলায় নির্বাচনে প্রথমদফার ভোটগ্রহণের আগের দিনই তৃণমূল সুপ্রিমোর লড়াইকে কুর্নিশ জানালেন কেজরিওয়াল ও উদ্ধব। আগেও মমতার সমর্থনে সুর চড়িয়েছেন অখিলেশ যাদব, তেজস্বী যাদবরা। তৃণমূলের হয়ে বাংলায় ভোট প্রচারে এসেছেন ঝড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা।

এবার মমতার হয়ে সরব উদ্ধব। মহারাষ্ট্রের এক সভায় শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) প্রধান বলেন, “বাংলার বাঘিনী একাই বিজেপির বিরুদ্ধে লড়ছে। তিনিই জিতবেন।” ইতিমধ্যেই বাংলায় এসে বিজেপির হয়ে প্রচার করে গিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। তাঁকে কটাক্ষ করে উদ্ধব বলেন, “নিজের রাজ্যে আইনশৃঙ্খলার বেহাল দশা। এখানে প্রকাশ্যে মাদক পাওয়া যাচ্ছে। স্বঘোষিত ধর্মগুরুরা র‍্যাকেট চালাচ্ছে। আর মুখ্যমন্ত্রী বাংলায় যাচ্ছেন প্রচার করতে।” তীব্র কটাক্ষ করে উদ্ধব লেখেন, “মনিপুরে জাতিদাঙ্গা রোখার জন্য ৫০ হাজার বাহিনীও ছিল না। এবার বাংলায় ২০ লক্ষ কেন্দ্রীয় বাহিনী দিয়ে জেতার চেষ্টা করছে। এরপর জিতে গেলে কৃতিত্ব দাবি করবে বিজেপি।”

বাংলার ভোটের জন্য কমিশনের নজিরবিহীন কড়াকড়িকে কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল (Arvind Kejriwal) লেখেন, ”এইমাত্র ফোনে মমতা দিদির সঙ্গে কথা বললাম। পূর্ণ সমর্থন জানালাম। তিনি অন্যতম কঠিন একটি লড়াই লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্র রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি লড়াইও বটে। CEC-সহ সমস্ত প্রতিষ্ঠানের অপব্যবহার করেও মোদিজি হারবেন।”


Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...