ইডি বনাম আইপ্যাক মামলায় তদন্তকারী সংস্থার এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যের

বাংলায় প্রথম দফা নির্বাচনের আগের দিন ইডি বনাম আইপ্যাক (ED vs IPAC) মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) টানটান উত্তেজনা। তদন্তের নামে বেআইনি হস্তক্ষেপের অভিযোগ করে কেন্দ্রীয় এজেন্সির প্রশ্ন তুললেন রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভি (Avishek Manusinghvi)। ইডির হাতে তদন্ত করার ক্ষমতা আছে মানেই তারা মৌলিক অধিকার দাবি করতে পারে কি, শীর্ষ আদালতে প্রশ্ন তোলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal)।
Sponsored

ঘটনা সূত্রপাত গত ৮ জানুয়ারি ২০২৬- এ। কয়লা পাচার মামলার তদন্তের নামে তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। দু জায়গাতেই পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ করে, খোদ মুখ্যমন্ত্রী তল্লাশিতে বাধা দিয়ে ল্যাপটপ ও ফোন সহ গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সরিয়ে ফেলেছেন। এর বিরুদ্ধে ইডির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় সুপ্রিম আদালতে। বুধবার শুনানিতে উঠে আসে রাষ্ট্রের ক্ষমতা ও সংবিধান প্রসঙ্গও। রাজ্যের প্রাক্তন ডিজির হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী মনুসিংভি বলেন “ইডি একটি রাষ্ট্রীয় শক্তিশালী সংস্থা। তাই বলে তারা বলতে পারে না যে তাদের রাষ্ট্রের সুরক্ষা চাই। ইডি অফিসারের নিজস্ব কোনও আলাদা অস্তিত্ব বা পরিচয় নেই, তিনি শুধু আইনের অধীনে দায়িত্ব পালনকারী একজন ব্যক্তি মাত্র।তদন্ত করার ক্ষমতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে থাকলেও, তা তাদের ‘মৌলিক অধিকার’ হতে পারে না। ফলে অনুচ্ছেদ ১৪, ২১ বা ২২ লঙ্ঘন হয়েছে এমন প্রশ্নই ওঠে না।
এদিন সুপ্রিম শুনানিতে আইনজীবী মেনকা গুরুস্বামী (Meneka Guruswami) ১৯৪৮ সালের সংবিধান সভার বিতর্কের প্রসঙ্গ টেনে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যের যুক্তির বিরোধিতা করে কেন্দ্রে সলিসেটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehta) বলেন, মূল ঘটনা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। অতীতের প্রসঙ্গ টেনে এনে মামলা খারিজ করার যুক্তি ধোপে টিকবে না বলেই মন্তব্য করেন তিনি। সওয়াল পাল্টা সওয়ালে সুপ্রিম এজলাসের আইনি লড়াই পৌঁছে যায় চরম পর্যায়ে।মধ্যাহ্নভোজের বিরতির পর ফের শুনানি শুরু হয়েছে। এদিন শেষ পর্যন্ত আদালত কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
1h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
1h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
2h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
5h ago
More from রাজ্য
View All →
ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
5h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
9h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
9h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
10h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
13h ago
