Tuesday, June 23, 2026

ইভিএম বিভ্রাটে তৃণমূলের ভোট বিজেপিতে! টেকনিক্যাল সমস্যা না ষড়যন্ত্র, উঠছে প্রশ্ন

Date:

Share post:

ভোটের সকালে মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার অন্তর্গত একটি বুথে ভোট কারচুপির অভিযোগ বিজেপি পরিচালিত কমিশনের (Election Commission) বিরুদ্ধে। বড়ঞা কেন্দ্রের গোদাপাড়া এলাকার ১৮৬ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতীকে বোতাম টিপলেও ভোট চলে যাচ্ছে বিজেপিতে (BJP) , এমনই অভিযোগ ভোটারদের। টেকনিক্যাল গলদ নাকি ষড়যন্ত্র, কমিশনের দিকে আঙুল রাজ্যের শাসক দলের।

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফা নির্বাচনের শুরু থেকেই EVM বিভ্রাটে জেরবার হতে হয়েছে সাধারণ মানুষকে। কোথাও দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে, কোথাও আবার ভোট চলাকালীন আচমকা মেশিন লক হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। চড়া রোদে গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। তারপর আবার বড়ঞা কেন্দ্রে ইভিএমের (EVM) মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ উঠতেই শুরু হয়েছে বিতর্ক।ক্ষুব্ধ ভোটাররা বুথের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও নির্বাচন কমিশনের (CEO West Bengal) সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে এই বিষয়টি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা ঘটনায় বড়ঞার ১৮৬ নম্বর বুথে ভোট প্রক্রিয়া সাময়িক ব্যাহত হয়। প্রায় একই ঘটনা নন্দীগ্রামের (Nandigram) ১৫১ নম্বর বুথে। বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, ভোটাররা যাকেই ভোট দিচ্ছেন, সেই ভোট বিজেপিতে চলে যাচ্ছে। রামনগরে আবার চক্রান্ত করে স্লো ভোটিংয়ের অভিযোগ তুলে কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল প্রার্থী অখিল গিরি।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...