Thursday, April 23, 2026

আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

Date:

Share post:

বাংলার সিংহাসনে বসবে কে, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনে (first phase of West Bengal assembly election 2026) গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ১৬টি জেলার ভোটাররা। মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রের জন্য এই দফায় মোট ৪৪ হাজার ৩৭৬টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, যার মধ্যে ২,৯৫৮টি অক্সিলিয়ারি বুথ, শহরাঞ্চলে থাকছে ৫,৪৮৭টি এবং গ্রামাঞ্চলে ৩৫,৯৩১টি বুথ। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব।

নির্বাচন কমিশনের (ECI) তরফে জানানো হয়েছে এদিনের ভোটে মোট বুথের মধ্যে ৫,৬৪৪টি সম্পূর্ণ মহিলা পরিচালিত। পাশাপাশি ২০৭টি মডেল বুথ তৈরি করা হয়েছে। বালুরঘাট ও আসানসোল উত্তর— এই দুই কেন্দ্রে একটি করে মোট দু’টি বুথ বিশেষভাবে সক্ষম কর্মীদের দ্বারা পরিচালিত হবে। পূর্ব ঘোষণা মত সবকটি বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এই দফায় মোট ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১৬৭ জন মহিলা। প্রার্থীর সংখ্যার নিরিখে কোচবিহার দক্ষিণ, করণদীঘি ও ইটাহারে সর্বাধিক ১৫ জন করে প্রার্থী রয়েছেন। অন্য দিকে, সবচেয়ে কম প্রার্থী রয়েছে চন্দ্রকোনা কেন্দ্রে( মাত্র ৫ জন)।

ভোটার পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১০০ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ৪,০২৫। ৮৫ বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৬১৮ জন। PwD ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ২৪৪। বিধানসভা কেন্দ্রের আয়তনের নিরিখে সবচেয়ে ছোট শিলিগুড়ি (৪১.৯ বর্গ কিলোমিটার) এবং সবচেয়ে বড় কালিম্পং। ভোটারের সংখ্যার নিরিখে সবচেয়ে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের সামসেরগঞ্জ (প্রায় ১ লক্ষ ৬১ হাজার ভোটার) এবং সবচেয়ে বড় পশ্চিম মেদিনীপুরের দাসপুর (প্রায় ২ লক্ষ ৯৬ হাজারের বেশি ভোটার)।

Related articles

বিধানসভা নির্বাচনী ময়দানে বিজয়ের দল, আজ তামিলনাড়ুতে ভোটের লড়াই ত্রিমুখী

ছাব্বিশের নির্বাচনে তামিলভূমে ডিএমকে (DMK) বনাম এডিএমকে (All India Anna Dravida Munnetra Kazhagam) লড়াই নয়, বরং এবার জুড়েছে...

গরম এড়াতে সকাল সকাল ভোট দেওয়ার লম্বা লাইন, EVM বিভ্রাট বাঁকুড়ায়

রেকর্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (first phase of West Bengal election)। ১৬ জেলার...

বিজেপির ফর্ম-কেলেঙ্কারি ফাঁস: রায়গঞ্জে জঙ্গলে পড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম!

বাংলার উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে ভোটের দিন যত এগিয়ে আসছে তত ফর্ম পূরণ করতে তৎপর হচ্ছে বিজেপির...

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...