Tuesday, June 23, 2026

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

Date:

Share post:

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি তিনি বলেন ভারত নরক (hellhole) এবং ভারতীয়রা গ্যাংস্টার। শুধুমাত্র ভারত নয়, একাধিক চিন-সহ (China) একাধিক দেশকে নরক বলেই তোপ দেগেছেন ট্রাম্প (Donald Trump)।

রেডিও পডকাস্টে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব প্রদানের ইস্যুটি তোলা হলে ট্রাম্প (Donald Trump) বলেন, “ভারত, চিন বা অন্যান্য হেলহোল (hellhole) থেকে সকলে আসে, নবম মাসে আমেরিকায় এসে সন্তানের জন্ম দেয়, সেই সন্তান সঙ্গে সঙ্গে মার্কিন নাগরিক হয়ে যায়। তারপর সেই সন্তানের গোটা পরিবার আমেরিকায় এসে নাগরিক হয়ে যায়।” একইসঙ্গে আমেরিকায় কর্মরত ভারতীয়দের নাম না করে ‘ল্যাপটপ থাকা গ্যাংস্টার’ বলেও আক্রমণ শানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আমেরিকায় জন্মালেই আমেরিকান নাগরিক। গত কয়েক দশক ধরে চালু রয়েছে এই নিয়ম। কিন্তু ট্রাম্প এই নীতির ঘোর বিরোধী। জন্মসূত্রে নাগরিকত্ব আইন বদলাতে চান তিনি। এই নিয়ে মামলাও চলছে আমেরিকার সুপ্রিম কোর্টে। ট্রাম্প সমর্থকরাও আইন বদলের পক্ষে।

আরও পড়ুন : মোদি-শাহ-যোগী নয়, মেঘের আড়াল থেকে আসল লড়াই কমিশনের: বিজেপির ট্রাম্পকার্ড ফাঁস অভিষেকের

পডকাস্টটি প্রকাশ্যে আসার আগে স্থানীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে আজব দাবি করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, ‘আমেরিকা ছাড়া বিশ্বের আর কোনও দেশে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হয় না।’ তবে এই দাবি ঠিক নয় বলেই জানাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞ মহলের একাংশ।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...