Tuesday, June 23, 2026

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তীব্র দাবদাহ ও লু-এর সতর্কতা জারি হয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে ভোটের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের জন্য আজ গরম এক বড় চ্যালেঞ্জ। আরও পড়ুন: বাংলার বিধানসভা ভোট দেখতে রাজ্যে ১৭ দেশের প্রতিনিধি দল

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ‘লু’ বওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। চড়া রোদের জন্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট দেওয়া কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। অন্যদিকে, হিমালয় সংলগ্ন জেলাগুলোতে আজ বিকেলের পর আবহাওয়া বদলাতে পারে। দার্জিলিং ও কালিম্পং-এর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও কোচবিহারে বিকেলের দিকে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রখর রোদের কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুথগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পানীয় জল ও ছায়ার ব্যবস্থার পাশাপাশি ভোটারদের প্রতি চিকিৎসকদের পরামর্শ:
১. ভোট দিতে যাওয়ার সময় সাথে অবশ্যই ছাতা ও জলের বোতল রাখুন।
২. হালকা সুতির পোশাক পরিধান করুন।
৩. শিশু ও বয়স্কদের সাথে নিলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...