Tuesday, June 23, 2026

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

Date:

Share post:

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে নাবালিকার উপর যৌন অত্যাচার করার অভিযোগ বিশ্বজিৎ বিশ্বাস (Biswajit Biswas) নামে ২৩ বছরের যুবকের বিরুদ্ধে। শিশু কল্যাণ কমিটির (Child Welfare Committee) অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিল অভিযুক্ত। প্রথমে নিম্নবিত্ত পরিবারের কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়া হয়। পরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ বিশ্বজিতের বিরুদ্ধে। নাবালিকার মা বারবার মেয়েকে ফিরিয়ে আনতে চাইলেও কোনও লাভ হয়নি। শেষমেষ তিনি যাদবপুর থানায় (Jadavpur Police Station) অভিযোগ দায়ের করেন। এর পরই শিশু কল‍্যাণ কমিটির (CWC) উদ্যোগে নাবালিকাকে উদ্ধার করা হয়। মেডিক্যাল পরীক্ষার পর জানা গিয়েছে কিশোরী অন্তঃসত্ত্বা। পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। বিশ্বজিতকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তার পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...