Wednesday, June 24, 2026

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

Date:

Share post:

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন মাস্টার ব্লাস্টার। রাত ১২টা বাজার পর থেকেই শুভেচ্ছার সুনামিতে ভাসছেন সচিন।

ছেলে অর্জুন এখন আইপিএলে লখনউ শিবিরে। বাবার জন্য এক আবেগঘন শুভেচ্ছা বার্তা দিলেন অর্জুন। লখনউ দলের পক্ষ থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে. সেখানে দেখা যাচ্ছে একটি কেকের প্লেট হাতে তুলে নেন। কিন্তু তারপরেই সেই কেক খাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অর্জুন। কিন্তু কেন? আসলে অর্জুন নিজেই সেটা খোলসা করেন। তিনি জানান যে, ‘আমি এই কেকটা খাব না, কারণ আমি সচরাচর চিনি খাই না।’ যদিও অর্জুন বলেছেন, ‘খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা হবে’ বলে।

 

জন্মদিনে সচিনের (Sachin Tendulkar)সোশাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন। যেখানে স্ত্রী অঞ্জলি, মা রজনী তেণ্ডুলকর ছাড়াও আছে পোষ্য কুকুর। এই ছবির সঙ্গে সচিন লিখেছেন, ‘মা, অঞ্জলি ও ঝামেলা করার জন্য একজনকে (পোষ্য কুকুর) নিয়ে দিন শুরু হল। একজন মানুষ এর থেকে বেশি আর কেউ চায়?’

সচিনের জন্মদিন উপলক্ষে এদিন প্রচুর ভক্ত জড়ো হয়। তাঁদের সামনেই কেক কাটেন ক্রিকেট ঈশ্বর। ভক্তদের অটোগ্রাফও দেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ থেকে প্রাক্তন ক্রিকেটাররা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...