Wednesday, June 24, 2026

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

Date:

Share post:

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ ভাগ করে নিয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি নাট্য জগতেও ছিল তাঁর অবাধ বিচরণ। বাচিক শিল্পী হিসেবেও যথেষ্ট পরিচিত ছিলেন বিপ্লব। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতার সতীর্থরা।

প্রায় বছর দেড়েক ধরে অভিনেতা নানা শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন। প্রায় দু দশকের বেশি সময় ধরে টেলিভিশন ও সিনেপর্দায় কাজ করে দর্শকের মন জয় করেছেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘বাইশে শ্রাবণ’, ‘গুমনামি’র মতো সিনেমায় তিনি অভিনয় করেছেন। ২০১৯ সালে শৈবাল মিত্র পরিচালিত ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহের মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে অভিনয় করেও নজর কেড়েছিলেন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে অভিনয়, আবৃত্তি ও ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে খাতি লাভ করেন। এদিন সন্ধ্যা ছটা নাগাদ টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে (Technicians Studio) প্রয়াত অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...