Thursday, June 25, 2026

ভোট মিটতেই ময়নায় মহিলাদের আক্রমণ বিজেপির! আহত ৪

Date:

Share post:

ভোট শেষ হতেই মহিলাদের উপর আক্রমণ বিজেপি। অভিযোগ, মহিলা ভোট তাদের দিকে যায়নি বুঝেই ময়নায় (Moyna) বিরোধীদের বাড়িতে হামলা, মহিলাদের শ্লীলতাহানি, লাঠি-রড নিয়ে দাদাগিরি করেন স্থানীয় বিজেপি (BJP) নেতা-কর্মীরা। ঘটনায় আহত হন ৪জন।

তৃণমূলের (TMC) অভিযোগ, ভোটের পরে রাত থেকেই বিজেপি কর্মীরা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করে। প্রথমে বিরোধীদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। থানায় অভিযোগ করার পর পরের দিন সকালে আরও বেশি লোক জড়ো করে ফের হামলা চালানো হয়। অভিযোগ, প্রায় ২৫০-৩০০ জন লাঠি ও লোহার রড নিয়ে এসে তৃণমূল সমর্থকদের উপর চড়াও হয়। পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলাদেরও মারধর করা হয়, এমনকী তাঁদের শাড়ি ছিঁড়ে শ্লীলতাহানি করার অভিযোগও উঠেছে। ঘটনায় ৪ জন গুরুতর জখম হন। তাঁদের ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।

আহতদের পরিবারের সদস্য অর্চনা (Archana) জানান, আগের রাতেই তাঁদের বাড়িতে ভাঙচুর করা হয়েছিল। সেই ঘটনায় থানায় অভিযোগ করার পরই পরের দিন সকালে আরও বেশি সংখ্যায় বিজেপি (BJP) কর্মী-সমর্থক এসে হামলা চালায় বলে অভিযোগ। তাঁর অভিযোগ, পুরুষদের পাশাপাশি মহিলাদেরও মারধর করা হয় এবং শাড়ি ছেঁড়া হয়।
আরও খবরদ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে আরও পুলিশ পর্যববেক্ষক নিয়োগ কমিশনের

যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ভোটের পর এলাকায় বিজেপি কর্মীরা বসে থাকাকালীন তৃণমূলের পক্ষ থেকেই প্রথম হামলা করা হয়। বিজেপিরও কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি। পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...