Thursday, June 25, 2026

ফের BLO -র মৃত্যু, বাঁকুড়ায় কমিশনকে কাঠগড়ায় তুলল পরিবার

Date:

Share post:

ফের অস্বাভাবিক কাজের চাপে বিএলও (BLO)-র মৃত্যুর অভিযোগ। ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারালেন বাঁকুড়ার (Bankura) মৌলাডাঙার (Mauladanga) বাসিন্দা শম্পা লাই পরামাণিক (Shampa Lai Paramanik)। কেন প্রবল গরমে ঘণ্টার পর ঘণ্টা বুথের বাইরে বসে কাজ করতে হল তাঁকে? কেন ঠিকমত পানীয় জল বা ওআরএসের ব্যবস্থাও ছিল না? নির্বাচন কমিশনকে (Election Commission) দায়ী করছে মৃতার পরিবার।

পরিবারের অভিযোগ, ভোটের দিন সকাল থেকে রোদ আর গরমের মধ্যে বুথের দায়িত্ব সামলাতে হয় শম্পাকে। দীর্ঘক্ষণ বাইরে বসে কাজ করলেও ঠিকমত জল বা বিশ্রামের সুযোগ পাননি তিনি। ভোটের কাজ শেষ করে বাড়ি ফেরার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন, শুরু হয় বমি। প্রথমে বাড়িতেই চিকিৎসা চললেও শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার আরও খারাপ হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই মৃত্যু হয় তাঁর।

সহকর্মীরাও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের অভিযোগ, ভোটের দিন বিএলওদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। প্রচণ্ড গরমে ন্যূনতম সহায়তা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়েছে। শুধু প্রশাসনিক অব্যবস্থাই নয়, অনেক ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর ব্যবহার নিয়েও অভিযোগ উঠেছে। শম্পার মৃত্যুর পর প্রশ্ন আরও জোরালো। ভোট করাতে গিয়ে আর কত সাধারণ কর্মীকে প্রাণ দিতে হবে? উঠছে প্রশ্ন।

 

Related articles

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...