Tuesday, June 16, 2026

‘দিল্লি ফল্ট’-এ স্ট্রং রুমের সিসি ক্যামেরা দফায় দফায় বন্ধ! বিজেপি-কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক বাইরন

Date:

Share post:

প্রথমদফার নির্বাচনে ভোটের পালে হাওয়া লাগেনি বুঝতে পেরেই কি স্ট্রং রুম দখলের ষড়যন্ত্র বিজেপির (BJP)! বিস্ফোরক অভিযোগ সাগরদিঘির বিদায়ী বিধায়ক ও তৃণমূল (TMC) প্রার্থী বাইরন বিশ্বাসের (Byron Biswas)। শনিবার গভীররাতে জঙ্গিপুরে স্ট্রংরুমের সিসি ক্যামেরা (CC Camera) দফায় দফায় বন্ধ হওয়ার অভিযোগ তুলে সরব হন বাইরন। তাঁর কথায়, ”সিসি ক্যামেরা একাধিকবার বন্ধ হয়েছে। এটা টেকনিক্যাল ফল্ট নয়, দিল্লি ফল্ট”। এর পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূল প্রার্থী বলেন, “বাংলায় কোনও ভোটের দরকার নেই। আমাকে নিয়ে মুর্শিদাবাদের চার তৃণমূল প্রার্থীই হারবেন।”

জঙ্গিপুরে ভোট গ্রহণ হয়েছে ২৩ তারিখ। পলিটেকনিক কলেজে রয়েছে EVM। নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে রাজ্য পুলিশ (State Police)। স্ট্রংরুমে নজর ছিল তৃণমূলের কর্মী-সমর্থকদের। তাঁদের থেকেই শুক্রবার রাতে বায়রন জানতে পারেন স্ট্রংরুমের সিসি ক্যামেরা বন্ধ। কিছুক্ষণের মধ্যে সচল হলেও, ফের মাঝরাতে বিকল হয়ে যায় স্ট্রংরুমের ক্যামেরা। ঘটনাস্থলে পৌঁছন সাগরদিঘির তৃণমূল প্রার্থী। কেন বন্ধ সিসি ক্যামেরা? প্রশ্ন তুলতেই জওয়ানরা বাইরনের সঙ্গে বচসা বাধায়।

বাইরনের (Byron Biswas) অভিযোগ, “রাত থেকে দফায় দফায় স্ট্রংরুমের ক্যামেরা বন্ধ হয়েছে। এসডিও-কে ফোন করায় বলেছিলেন শনিবার সকালের আগে যান্ত্রিক গোলযোগ ঠিক করা সম্ভব নয়। কিন্তু অনুরোধ করার পরে আধঘণ্টার মধ্যে তিনি পদক্ষেপ করেন। কিন্তু তারপরেও সিসি ক্যামেরা একাধিকবার বন্ধ হয়েছে।” এর পরেই বিজেপিকে নিশানা করে বাইরন বলেন, ”এটা টেকনিক্যাল ফল্ট নয়, দিল্লি ফল্ট।”

এর পরেই কেন্দ্রের বিজেপিকে নিশানা করে বাইরন। ক্ষুব্ধ বাইরনের বক্তব্য, “শুধু সাগরদিঘিতে আমি হারছি তাই নয়, আমার সঙ্গে জঙ্গিপুরের জাকির হোসেন, ফারাক্কার আমিরুল ইসলাম এবং সামশেরগঞ্জের নূর আলমও এবার হারবেন। বাংলায় কোনও ভোটেরই দরকার নেই।” সাগরদিঘির তৃণমূল প্রার্থী সাফ জানান, এই নোংরা রাজনীতি বরদাস্ত করেন না তৃণমূলের শীর্ষ নেতৃত্বও।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...