Friday, June 26, 2026

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

Date:

Share post:

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতের নাম কোল টমাস অ্যালেন। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। বয়স ৩১। এই হামলার সঙ্গে ইরান (Iran) যে জড়িয়ে থাকতে পারে সেই কথাও সাংবাদিক সম্মেলনে বলেন ট্রাম্প।

সাংবাদিক বৈঠকে ট্রাম্পের (Donald Trump) উপস্থিতিতে সেখানে বন্দুকবাজের গতিবিধির একটি সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ করা হয়। দেখা গিয়েছে, মেটাল ডিটেক্টর এড়াতে হোটেলের বলরুম দিয়ে ছুটছে সেই বন্দুকবাজ। সেই সময়ে তার দিকে বন্দুক তাক করেন দুই নিরাপত্তাকর্মী। পুলিশ (Police) আধিকারিক জেফ্রি ক্যারল জানিয়েছেন, বন্দুকবাজের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। সে গুলিও চালিয়েছে। তাতে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক জখম হয়েছেন। তিনিও হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরাও অন্তত তিনটি গুলি চালিয়ে বন্দুকবাজকে পাকড়াও করেছেন। সোমবার তাকে আদালতে হাজির করানো হবে।

পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের (Washington) ওই হোটেলে অতিথি হিসেবেই থাকছিল ক্যালিফোর্নিয়ার (California) ওই যুবক। কিন্তু সে কী কারণে নৈশভোজে হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত কী ভাবে এত আঁটসাঁট নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে প্রেসিডেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তা তদন্ত করা হচ্ছে।

এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, অভিযুক্তর অতীত খতিয়ে দেখা হচ্ছে। তাঁর শিক্ষা ও পেশাগত জীবন নিয়েও তদন্ত চলছে। এদিকে অনলাইন প্রোফাইল ঘেঁটে জানা গেছে, অ্যালেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট। তিনি নাসার জেট প্রপালশন ল্যাবেও কাজ করেছেন বলে দাবি করা হচ্ছে, যদিও এসব তথ্য এখনও নিশ্চিত নয়।

সাংবাদিক বৈঠকে ইরান যুদ্ধের যোগ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না। তবে বলা যায় না।” এর পরেই ট্রাম্প বলেন, “ইরানে যুদ্ধজয় থেকে আমাকে এই ঘটনা আটকাতে পারবে না। তবে ওই যুদ্ধের সঙ্গে এর যোগ রয়েছে কি না জানি না। আমি তেমনটা মনে করি না। যেটুকু জানি, তার ভিত্তিতেই বলছি। তবে আমরা মহান কাজ করেই যাব।” কেন অভিযুক্ত হামলা চালিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প আরও জানান, বন্দুকবাজের হাতে একাধিক অস্ত্র ছিল। তাঁর কথায়, “খুব অসুস্থ একটা লোক। ঘরটা সুরক্ষিতই ছিল, তবে ও ৫০ গজ দূর থেকে ছুটে আসে। সিক্রেট সার্ভিস খুব দ্রুত কাজ করেছে।” ধস্তাধস্তির মাঝে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন। তবে ট্রাম্প জানান, তিনি বুলেটনিরোধক বর্ম পরে ছিলেন। তাই নিরাপদেই আছেন।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...