Saturday, June 27, 2026

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

Date:

Share post:

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তৃণমূল প্রার্থীদের সমর্থনে এদিন বালিতে রোড-শো এবং দক্ষিণ হাওড়ায় একটি জনসভা করেন তিনি। বিহারের তরুণ এই নেতার মেজাজ ও ভাষণ ঘিরে এদিন উভয় এলাকাতেই কর্মী-সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

রবিবার প্রথমে বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্রের সমর্থনে এক বিশাল রোড-শোয়ে অংশ নেন তেজস্বী। লিলুয়ায় সরকারি আবাসনের সামনে থেকে এই মিছিল শুরু হয়। রাস্তার দু’ধারে উৎসাহী মানুষের ভিড় ছিল নজরকাড়া। হুডখোলা গাড়িতে চড়ে তেজস্বী ও বিদায়ী মন্ত্রী মানস ভুঁইয়া মানুষের অভিবাদন গ্রহণ করেন। মিছিলটি লিলুয়া গোবিন্দ কাঁটার কাছে গিয়ে শেষ হয়।

বালির কর্মসূচি সেরে তেজস্বী যাদব পৌঁছান দক্ষিণ হাওড়ার শালিমারে। সেখানে তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরির সমর্থনে এক নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। জনসভায় তেজস্বী ছাড়াও উপস্থিত ছিলেন মানস ভুঁইয়া, নন্দিতা চৌধুরি এবং দক্ষিণ হাওড়া কেন্দ্রের তৃণমূল সভাপতি সৈকত চৌধুরি ও যুব সভাপতি পূর্ণেন্দু ঘোষ প্রমুখ।

জনসভা থেকে তেজস্বী যাদব বিজেপি বিরোধী সুর চড়িয়ে বলেন যে, এই নির্বাচন সংবিধান রক্ষার লড়াই। বিহার ও বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তির মোকাবিলা করবে। মানস ভুঁইয়া তাঁর ভাষণে দাবি করেন, তেজস্বীর উপস্থিতিতে নির্বাচনী ময়দানে বাড়তি অক্সিজেন পেলেন স্থানীয় তৃণমূল প্রার্থীরা। প্রতিটি কর্মসূচিতেই এদিন সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল, যা জেলা তৃণমূল নেতৃত্বের মনোবল আরও বাড়িয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

আরও পড়ুন- বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

_

_

_

_

_

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...