Saturday, June 27, 2026

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

Date:

Share post:

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে অবশেষে জয় হাসিল করল অজিঙ্ক রাহানের দল। নবাবের শহরে এই ম্যাচ ছিল নাটকীয়তায় ভরা।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লখনউ। ব্যাটিং ব্যর্থতা অব্যাহত কেকেআরের। লখনউ দলের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৭  উইকেটে ১৫৫ রান তুলল নাইটরা। এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ কেকেআরের(KKR) টপ অর্ডার।

 

১৫ বলে ১০ রান করে ফের আউট কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক রাহানে।২১ বলে ৩৪ রান করলেন গ্রিন। কেকেআর ব্যাটারদের ব্যর্থতার মধ্যেই মান রাখলেন রিঙ্কু। শেষ ওভারে দিগ্বেশকে চারটি ছয় মারলেন রিঙ্কু। উঠল ২৬ রান। ৫১ বলে ৮৩ রানে অপরাজিত থাকলেন রিঙ্কু। লখনউয়ের মহসিন খান একাই সাজঘরে ফেরালেন কলকাতা নাইট রাইডার্সের ৫ ব্যাটারকে।‌

অল্প রানের পুঁজি নিয়েই দুরন্ত বোলিং করলেন নাইট বোলাররা। লখনউ দলের ব্যাটিংয়ের হাল বেহাল, এই ম্যাচেও সেই ধারা অব্যাহত থাকল। বরুণ, বৈভবরা ম্যাচে ফেরালেন কেকেআরকে।মার্করামের ৩১ এবং পন্থের ৪২  বাদ দিলে বাকি লখনউ ব্যাটাররা পুরোপুরি ফ্লপ। ফলে জয়ের দুয়ারে পৌছে যায় কেকেআর। কিন্ত শেষ  বলে লখনউয়ের দরকার ছিল সাত রান, কিন্তু কার্তিক ত্যাগীর বলে ছক্কা মেরে ম্যাচকে সুপার ওভারে নিয়ে গেলেন শামি।

সুপার ওভারে বোলিং শুরু করে কেকেআর। বল হাতে কামাল করলেন সুনীল নারিন।নিকোলাসকে প্রথম বলে নিকোলাস পুরানকে আউট করলেন। এরপরের বলে ১ রান করেন পন্থ।তৃতীয় বলে মার্করামকে ফেরালেন। পাওয়েল রিঙ্কুর যুগলবন্দিতে ক্যাচ। ২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই চার মেরে জেতালেন রিঙ্কু সিং।ম্যাচ জিতে ৮ নম্বরে উঠে এল কেকেআর. টিকিয়ে রাখল প্লে অফের আশা।

 

রঘুবংশীর আউট নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কলকাতা নাইট রাইডার্সের কোচ সহ তারকাখচিত কোচিং স্টাফ,ম্যাচের পঞ্চম ওভারের ঘটনা। প্রিন্স যাদবের মিডল ও অফ স্টাম্পে ব্যাক অফ লেংথ বল মিড অনে ঠেলে রান নিতে ছুটেছিলেন তিনি। অর্ধেক পথ পেরিয়েও এসেছিলেন। গ্রিন রাজি না থাকায় দ্রুত ঘুরে ক্রিজে ফেরার চেষ্টা করতে গিয়ে ডাইভ দেন অঙ্গকৃষ। সেই সময়ই মহম্মদ শামির থ্রো এসে লাগে তাঁর গায়ে। প্রথমে লখনউ দলের পক্ষ থেকে হালকা আবেদন উঠলেও বিষয়টি স্পষ্ট ছিল না। পরে আউট দেওয়া হয়।এতেই বিতর্ক সৃষ্টি হয়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...