Sunday, June 7, 2026

IPL: ছবি তুলতে দিতে হবে ১০০ টাকা! বৈভবের ব্যবহারে অবাক ভক্তরা

Date:

Share post:

বৈভব সূর্যবংশীতে (Vaibhav Suryavanshi) মজেছে ক্রিকেট দুনিয়া। আইপিএলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বিহারের কিশোর ক্রিকেটার। ফলে তাঁর জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে। রাজস্থান রয়্যালসের খুদে তারকা মাঠে নামা বিশ্বের তাবড় বোলাররা আতঙ্কে থাকে। মাঠের মতোই মাঠের বাইরেও সমান চর্চায় থাকেন বৈভব।

আইপিএল চলাকালীন মাঠের বাইরেও মজার এক ঘটনার জন্য চর্চায় উঠে এসেছেন বৈভব(Vaibhav Suryavanshi)। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার পথে বিমানবন্দরে কয়েকজন ভক্ত তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসে। তখন মজার ছলে সূর্যবংশী বলে, ছবি তুলতে হলে ১০০ টাকা দিতে হবে। তার এই কথা শুনে অবাক হয়ে যায় তাঁর খুদে ভক্তরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, বৈভবকে দেখে ছবি তোলার জন্য এগিয়ে আসেন ২ সমর্থক। তাদের ফিরিয়ে দিয়ে বৈভব জানায়, বিনামূল্যে সে ছবি তুলবে না। বৈভব বলেছে, “ভাই, আমি টাকা নিই। আমি এখন সত্যি করে তোমাদের বলছি, আমি ১০০ টাকা করে নেব।”

বৈভবের কথা শুনে কিছু ক্ষণ পর দুই সমর্থক ২০০ টাকা নিয়ে হাজির হয়। তখনই হাসিতে ফেটে পড়ে বৈভব। যদিও বৈভব জানায় নিছক মজা করছিলেন। এর পর ওই দুই সমর্থকের সঙ্গে বেশ কয়েকটি ছবি তোলে সে। বয়সে কম হলে কীর্তিতে কম যান না বৈভব।

জজপ্রীত বুমরাহ থেকে জশ হ্যাজেলউড, সবারই প্রথম বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছে। সানরাইজার্সের বিরুদ্ধে প্যাট কামিন্সকেও মারতে ছাড়েননি। তার ১০৩ রানের ইনিংস সাজানো ছিল পাঁচটা চার এবং এক ডজন ছক্কায়। স্ট্রাইক রেট পৌনে তিনশোর বেশি।

 

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...