Thursday, June 11, 2026

ICSE -ISC পরীক্ষায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা, দেশের মধ্যে শীর্ষে বাংলার মেয়ে

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রকাশিত হল চলতি বছরের ICSE -ISC পরীক্ষার ফলাফল। ICSEতে পাশের হার ৯৯.১৮ শতাংশ। ISC-তে পাশের হার ৯৯.১৩ শতাংশ। দুটি ক্ষেত্রে এই ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। CISCE বোর্ডের অন্তর্গত দ্বাদশ শ্রেণী পরীক্ষায় শীর্ষে বাংলার মেয়ে। ISC-তে প্রথম হয়েছেন পানিহাটির বাসিন্দা অনুষ্কা ঘোষ (Anushka Ghosh) ।সেন্ট জেভিয়ার্সের ছাত্রী ৪০০-তে ৪০০ পেয়েছেন বলে জানা গিয়েছে।

চলতি বছর ICSE পরীক্ষায় মোট ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছেন ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন। ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ। ছাত্রীদের ক্ষেত্রে ৯৯.৪৬ শতাংশ। দেশের পশ্চিমাঞ্চলের রাজ্যগুলিতে পাশের হার ৯৯.৮৫ শতাংশ। ISC- তে (দ্বাদশের পরীক্ষা) ১ লক্ষ ২ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। ছাত্রীদের মধ্যে ৯৯.৪৮ শতাংশ পাশ করেছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি ৯৯.৮৭ শতাংশ সাফল্য নিয়ে শীর্ষে রয়েছে।

এদিন ফলাফল ঘোষণার পাশাপাশি বোর্ডের তরফে জানানো হয়েছে রেজাল্টে অসন্তুষ্ট ছাত্রছাত্রীরা আগামী ১ থেকে ৪ মে ২০২৬- এর মধ্যে রিভিউ আবেদন করতে পারবেন। সেই ফল প্রকাশিত হবে জুনের প্রথম সপ্তাহে। আরও ভালো ফলের আশায় ইমপ্রুভমেন্ট পরীক্ষা (improvement exam)দেওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ৮ থেকে ১৪ মে-র মধ্যে রেজিস্ট্রেশন করে ১৫ জুন পরীক্ষায় অংশ নেওয়া যাবে। ফল প্রকাশিত হবে জুলাইয়ের শেষ সপ্তাহে।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...