Thursday, June 11, 2026

বাংলার ভোট মিটতেই আইপ্যাক কর্তার জামিন মঞ্জুর, প্রশ্নের মুখে ED-র ভূমিকা

Date:

Share post:

বাংলার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলের জামিন মঞ্জুর। বৃহস্পতিবার দিল্লির পটিয়ালা হাউজ কোর্ট বিনেশের জামিনের আর্জি মঞ্জুর করেছে। আশ্চর্যজনকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র তরফে আইপ্যাক-র সহ-প্রতিষ্ঠাতার জামিনের আবেদনের কোনও বিরোধিতও করা হয়নি। স্বাভাবিকভাবেই এরপরেই ইডির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আরও পড়ুনঃ গণনাকেন্দ্রে সুপারভাইজার নিয়োগে পক্ষপাতিত্ব কমিশনের! জোড়া মামলা হাইকোর্টে

গত ১৩ এপ্রিল বিনেশকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছিল ইডি। ১৪ এপ্রিল দিল্লির আদালত তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। ময়াদ শেষে গত ২৩ এপ্রিল আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয়। গত মঙ্গলবার অন্তর্বর্তী জামিনের আর্জি জানালেও সেই আবেদন খারিজ হয়ে যায়। কিন্তু বুধবার দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পরেরদিনই আজ, বৃহস্পতিবার সকালে জামিন পেলেন বিনেশ।

বিনেশের গ্রেফতারির পরই ইডিকে নিশানা করেছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, ‘গণতন্ত্র নয়, ভয় দেখানো চলছে’। বিরোধী শিবিরের একাধিক অভিযোগ থাকলেও অবিজেপি রাজ্যে ভোট এলেই কেন্দ্রীয় তদন্তকারীদের অতিসক্রিয়তা শুরু হয়ে যায়। ভোট মিটলে অদ্ভুতভাবে সেই তদন্ত হিমঘরে চলে যায়। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কেন্দ্রের শাসকের দলদাসে পরিণত হয়েছে এই ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। ভোট মেটার পরেই এই জামিন, আরও একবার ইডিকে কাঠগড়ায় তুলে দিল রাজনৈতিক মহল।

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...