Thursday, June 11, 2026

IPL: সাজঘরেই ধূমপান! রিয়ানকে লঘু শাস্তি দিয়ে ছাড় বিসিসিআইয়ের

Date:

Share post:

কড়া শাস্তির হাত থেকে রক্ষা পেলেন রাজস্থান রয়্যলসের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag )। ভেপিং ঘটনায় বড় শাস্তি নয়! রিয়ান পরাগের ২৫% ম্যাচ ফি জরিমানা করল আইপিএল কমিটি। কেন এত লঘু শাস্তি দেওয়া হল গুরুতর অপরাধ করা রিয়ানকে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস ইনিংসের ১৬তম ওভারে দেখা যায়, ড্রেসিংরুমে সতীর্থদের পাশে বসে ই-সিগারেট টানছেন রিয়ান(Riyan Parag )। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সেই সঙ্গে শুরু হয় প্রবল বিতর্ক । কারণ ই-সিগারেট সেবন ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ। ড্রেসিংরুমে বসে যেকোনও রকমের ধূমপান করাই দণ্ডনীয় অপরাধ। নিয়মের তোয়াক্কা না করেই ভেপিং করেছেন রিয়ান। এর জন্য নির্বাসিত হওয়ার সম্ভাবনা ছিল রিয়ানের। কিন্ত কড়া শাস্তির হাত থেকে রক্ষা পেলেন রিয়ান।

একটি ক্রিকেট ওয়েব সাইটের প্রতিবেদন অনুসারে, আইপিএলের নিয়মের( IPL’s Code of Conduct) ২.২১ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে পরাগকে। এই ধারা অনুযায়ী, ক্রিকেট খেলার মানহানির জন্য শাস্তি দেওয়া হয় ক্রিকেটারদের। পরাগের ধূমপানকে সেই ধারার মধ্যে রাখা হয়েছে। আপাতত কড়া শাস্তি না দেওয়া হলেও তাঁকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কোনও ভুল করলে নির্বাসনের শাস্তি পেতে হতে পারে তাঁকে।

ইতিমধ্যেই রাজস্তান রয়্যালস ও পরাগকে নোটিস পাঠানো হয়েছে পরাগ চাইলে এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারেন। তবে জানা গিয়েছে, শাস্তি মেনে নিয়েছেন তিনি। আর বিতর্ক বাড়াতে চাইছেন না রয়্যালস অধিনায়ক।
তবে এত লঘু কেন শাস্তি দেওয়া হল তা নিয়ে বিসিসিআইয়ের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...