Thursday, June 11, 2026

নির্মম! যোগীরাজ্যে বিয়ের ডিজে বক্সের আওয়াজে মৃত ১৪০টি মুরগি

Date:

Share post:

মানবিকতা বোধ তলানিতে! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্থানীয় এক ব্যক্তি বাব্বান বিশ্বকর্মার মেয়ের বিয়ে ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে শোভাযাত্রায় ডিজে বক্স এনে তারস্বরে সেই বক্স বাজানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়। মুরগিখামারের মালিক সাবির আলি এই মর্মে জানান বালদিরাই থানার অন্তর্গত দরিয়াপুর গ্রামে ঘটনার দিন রাত সাড়ে ৯টা নাগাদ শোভাযাত্রাটি তাঁর খামারের পাশ দিয়ে যায়। কিছুক্ষণ পরেই তিনি দেখতে পান খামারে ১৪০টি মুগরি মরে পড়ে রয়েছে। খামারের সামনে এসে ডিজে বক্সের আওয়াজ বাড়িয়ে দেওয়া হয় বলেই মুরগিগুলি ভয় পেয়ে যায় বলে তিনি জানান। আওয়াজ সহ্য করতে না পেরে মৃত্যু হয় তাঁদের।

তিনি অভিযোগ করেন বেশি শব্দমাত্রায় ডিজে বক্সগুলি বাজানো হচ্ছল। এর জন্যই খামারের মুরগিগুলি ভয় পেয়ে মারা যায়। সাবিরের অভিযোগের ভিত্তিতে পুলিশ ডিজে অপারেটর কবি যাদবরে বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্তকারীরা জানিয়েছে ডিজে বক্সগুলি ওখানে কত শব্দমাত্রায় বাজানো হয়েছিল, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। ডিজে বক্সের আওয়াজেই মুরগিগুলির মৃত্যু হয়েছে, না অন্য কোনও কারণ আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে উচ্চমাত্রায় আওয়াজের ফলে পশু-পাখিদের খুব সমস্যা হয়। হার্ট অ্যাটাকে মৃত্যুও হয় বিভিন্ন ক্ষেত্রে।

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...