Tuesday, June 16, 2026

মানচিত্রে জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ! ক্ষমাপ্রার্থী নেপালের বিমান সংস্থা

Date:

Share post:

নয়া বিতর্কের মুখোমুখি নেপাল! নেপালের বিমান সংস্থা (Nepal Airlines) ‘নেপাল এয়ারলাইনস’ জম্মু-কাশ্মীরকে (Jammu and Kashmir) এবার পাকিস্তানের (Pakistan) অংশ হিসাবে দেখিয়ে ভারতের ভুল মানচিত্র প্রকাশ করেছিল। নেটদুনিয়ায় সেই ছবি ভাইরাল হওয়ার পরেই তুমুল বিতর্ক শুরু হয় আর তারপরে অবশেষে ক্ষমা চাইল রাষ্ট্রায়ত্ত ওই বিমান সংস্থা।

গত বুধবার ‘নেপাল এয়ারলাইনস’ (Nepal Airlines) সমাজমাধ্যমে নিজেদের একটি রুটম্যাপ (Route Map) প্রকাশ করে। কোন কোন শহরে এই সংস্থা তাদের উড়ান পরিষেবা দেয়, সেই সংক্রান্ত বিষয় নিয়ে তৈরী হয় ওই মানচিত্র। সেখানে আশ্চর্যজনকভাবে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়। বিতর্ক তুঙ্গে উঠতেই ক্ষমা চেয়ে বিমান সংস্থা নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) লিখেছে, ‘আমাদের সোশ্যাল অ্যাকাউন্টে যে নেটওয়ার্ক ম্যাপ শেয়ার করা হয়েছিল, তাতে কিছু ত্রুটি ছিল। আমরা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। মানচিত্রটিতে আন্তর্জাতিক সীমানা সংক্রান্ত উল্লেখযোগ্য ভুল ছিল, যা নেপাল বা নেপাল এয়ারলাইন্সের সরকারি অবস্থানের প্রতিফলন করে না।’’

এয়ারলাইন্সের তরফে আরও জানানো হয়েছে, “আমরা অবিলম্বে ওই পোস্টটি সরিয়ে নিয়েছি ৷ আমাদের প্রকাশিত তথ্য যেন এরপরে থেকে নির্ভুল হয় সেটা নিশ্চিত করতে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু হয়েছে। প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্রগুলির সঙ্গে আমাদের সুদৃঢ় সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব দিই৷ ওই পোস্টের ফলে যদি কারও আঘাত লেগে থাকে, আমরা গভীরভাবে অনুতপ্ত।”

তবে ভারতের তরফে এই নিয়ে কোনও বিবৃতি আসার আগেই বিমান সংস্থার তরফে ক্ষমা চাওয়া হয়েছে। এমনকি ত্রুটি নজরে আসতেই সেটি সরিয়ে ফেলা হয়েছে সমাজমাধ্যম থেকে। অভ্যন্তরীণ পর্যালোচনাও শুরু হয়েছে। এদিকে মে মাসেই নেপাল সফরে যাওয়ার কথা ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রির। বলেন্দ্র শাহের সরকার গঠনের পরে এই প্রথম কোনও উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক হবে কিন্তু তার আগে নেপালের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার ভুল মানচিত্র প্রকাশ স্বাভাবিকভাবেই একটু অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...