হার নিশ্চিত জেনেই অশান্তি বিজেপির! বেহালায় তৃণমূল নেতা-কর্মীদের মারধরের অভিযোগ

বিভিন্ন গদি মিডিয়ার (Media) এক্সিট পোলে (Exit Poll) বিজেপিকে (BJP) এগিয়ে রাখার প্রবণতায় অশান্তি সৃষ্টি করছে। এমনটাই মত রাজনৈতিক মহলের। শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলেও ভোট দান শেষ হতেই মাথাচাড়া দিল বিজেপির গুন্ডামি। ভোট মিটতেই হঠাৎ বেহালার (Behala) ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ পল্লিতে হামলার ঘটনা ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। ভোটে হার যে একপ্রকার নিশ্চিত, তা বুঝেই বিজেপি অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ। তৃণমূল নেতা অঞ্জন দাস (Anjan Das)-সহ কয়েকজনের উপর হামলার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে বেহালা।
Sponsored

বুধবার রাতে দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন কর্মী সমর্থক বসে থাকাকালীন হঠাৎই একদল দুষ্কৃতী ইট, বাঁশ এবং লাঠি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান ১২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর (Councilor) অঞ্জন দাস। তাঁকেও মারধর করা হয়। মাথায় গুরুতর আঘাত লাগে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কারও হাত ভেঙেছে, কারও মাথা ফেটেছে, কারোর মুখে আঘাত লেগেছে। সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা অশঙ্কাজনক হওয়ায় তাঁকে এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। তিনি স্পষ্ট বলেন, সারাদিন মানুষ শান্তিতে ভোট দিয়েছে, কিন্তু ফল বুঝতে পেরেই বিজেপি হিংসার পথ বেছে নিয়েছে। মানুষের রায়কে সম্মান না করে ভয় দেখিয়ে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে তারা। তাঁর কথায়, যারা ভোটে জিততে পারে না, তারাই রাস্তায় নেমে লাঠি আর ইটকে ভরসা করে। বাংলার মানুষ এখন এসব বুঝে গিয়েছে। ঘটনার পর থেকেই গোটা এলাকা থমথমে। বিশাল পুলিশ বাহিনী এবং র্যা ফ মোতায়েন করা হয়েছে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
1h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
23h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
