Friday, May 1, 2026

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

Date:

Share post:

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে অটোর গ্যাসের। ফলে নতুন দাম দাঁড়াল লিটার প্রতি ৮৯ টাকা ৪০ পয়সা। এবার কি তাহলে অটো ভাড়া বাড়বে? চালাকরা অন্তত তেমনটাই মনে করছে। মোদি আমলে ফের পকেটে পড়তে চলেছে আমজনতার।

গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। ভারতের সরাসরি প্রভাব পড়ায় দফায় দফায় পেট্রো পণ্যের দাম বেড়েছে। যুদ্ধ পরিস্থিতির আগে অটো এলপিজির দাম ছিল ৫২ টাকা প্রতি লিটার। গত মার্চ মাসে প্রথমে ৫ টাকা ও পরে ৭ টাকা ৩২ পয়সা দাম বেড়ে যায় অটো গ্যাসের।এপ্রিলের পয়লা তারিখে একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বাড়ে দাম। এক মাসের মাথায় ফের অটোর এলপিজির দাম ৬ টাকা ৪৪ পয়সা বেড়ে মে দিবস থেকে নতুন দাম হল লিটার প্রতি ৮৯ টাকা ৪০ পয়সা। ইতিমধ্যেই বেশ কিছু রুটে অটো ভাড়া বেড়েছে। যে সমস্ত জায়গায় পুরনো ভাড়া নেওয়া হচ্ছিল সেখানেও আজকের পর একলাফে পাঁচ থেকে ছয় টাকা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ভোট মিটতেই ফের মূল্যবৃদ্ধির কোপে সাধারণ মানুষ।

 

Related articles

ED তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত

পুর-নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলবে সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছলেন সুজিত বসু (Sujit Bose)। সকাল সাড়ে দশটা...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

আজ ফের পোস্টাল ব্যালট মুভমেন্টের সম্ভাবনা, রাতের পর সকালেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল

স্ট্রং রুমে কারচুপির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC), বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গেলেন...

একধাক্কায় ৯৯৪ টাকা বাড়ল গ্যাসের দাম!

মে মাসের প্রথম দিনে একলাফে প্রায় হাজার টাকার কাছাকাছি বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম (commercial cylinder price hike)...