Saturday, May 2, 2026

২৫ বছর পর শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে রাইমা! অভিজ্ঞতা জানালেন সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

আগামী ২৯ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) এবং নন্দিতা রায় (Nandita Ray) পরিচালিত ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। এই সিনেমায় বিশেষ ভূমিকায় রয়েছেন রাইমা সেন (Raima Sen), কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়। ছবিতে ‘অদিতি’-র চরিত্রে অভিনয় করেছেন রাইমা। এটি-ই উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে প্রথম কাজ। সুচিত্রা-নাতনির সঙ্গে কাজ করে খুব খুশি শিবপ্রসাদ ও নন্দিতা। প্রথম সেন পরিবারের সঙ্গে কাজ করার যে একটা আলাদা আমেজ আছে সেটা নিজের পোস্টে জানিয়েছেন শিবপ্রসাদ নিজেই। রাইমাও উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করতে পেরে যে কতটা আবেগঘন হয়ে উঠেছেন সেটাও বোঝা যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।

 

View this post on Instagram

 

A post shared by Raima Sen Dev Varma (@raimasen)


নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাইমা লিখেছেন, “২৫ বছর পর যখন ওরা অবশেষে আমাকে নিয়ে ভেবেছে, আমি খুব আনন্দ পেয়েছি। কি করব আমি বুঝতে পারছিলাম না কারণ ওদের সম্পর্কে আমি অনেক কিছু শুনেছিলাম। আমি ভাবতাম ওরা ভীষণ ‘স্ট্রিক্ট’ ডিরেক্টর কিন্তু যেদিন নন্দিতা রায়ের সঙ্গে দেখা হল সেদিন মনে হল একদম অন্যরকম একজন মানুষকে দেখলাম আমি, যিনি একেবারেই আমার মায়ের মত। নন্দিতাদি ভীষণ শান্ত সহানুভূতিশীল প্রকৃতির মানুষ। কাজের পুরো সময়টাই আমার খুব খেয়াল রেখেছেন। শিবপ্রসাদ সহজ সরল মানুষ। এই দুই পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভাল। সবার সাথেই এত ভালো সম্পর্ক ছিল যে কখন শুটিং শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এত কাজ করার পরেও ক্লান্তি আসেনি। আমি আবারও ওদের সঙ্গে কাজ করতে চাই।” আরও পড়ুন: বলিউড পরিচালকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ মহাকুম্ভের মোনালিসার, দায়ের মামলা

অন্যদিকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন খোদ পরিচালক শিবপ্রসাদ। লেখেন, “ফুল পিসি ও এডওয়ার্ড-এ প্রথমবার কাজ করলাম রাইমা সেনের সঙ্গে। সিনেমা শুরুর আগে নিয়ম করে ওয়ার্কশপ করেছে। কোনদিন দেরী করে আসেনি। সব চাইতে দুষ্টু আর সবচেয়ে মিষ্টি,খোলা মনের মেয়ে। সেটে সারাক্ষণ প্ল্যান করছে কাকে দুষ্টুমি করে ফাঁসাবে। মুখ দেখলে কেউ বুঝতেই পারবে না মাথায় কি চলছে। বাংলা সিনেমার ঐতিহ্যপূর্ণ সেন পরিবার। সেই পরিবারের সঙ্গে প্রথমবার যুক্ত হল উইনডোজ।”

Related articles

২৯ কিমি সাঁতরে পার! পক প্রণালী পেরিয়ে বিশ্বরেকর্ড রাঁচির ঈশাঙ্কের

মাত্র সাত বছর বয়সেই অবিশ্বাস্য কীর্তি রাঁচির (Ranchi) ছোট্ট সাঁতারু ঈশাঙ্ক সিং (Swimmer Ishank Singh)। শ্রীলঙ্কা (Srilanka) থেকে...

অভিষেকের মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পেল আলিফা-রায়না!

আট মাসের যমজ জন্মান্ধ শিশুকন্যার দৃষ্টি শক্তি ফিরল। সৌজন্যে সেবাশ্রয়। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করে...

সূর্যদের সঙ্গে করমর্দন হয়েছিল! চাঞ্চল্যকর দাবি পাকিস্তান অধিনায়কের

আইপিএলের মধ্যেই ফিরে এল করমর্দন বিতর্ক। গত বছর এশিয়া কাপ থেকে চলতি বছরের টি২০ বিশ্বকাপ। ভারত- পাকিস্তান ২২...

মার্কিনিদের বোকামির মোকাবিলায় প্রস্তুত ইরান! ফের যুদ্ধ শুরু?

ফের শুরু হতে চলেছে আমেরিকা(USA)-ইজরায়েল(Israel)-ইরান(Iran) যুদ্ধ। ইরানের(Iran) সেনাবাহিনী বলছে, আমেরিকার সঙ্গে খুব শীঘ্রই সংঘাত পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা...