Friday, June 19, 2026

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

Date:

Share post:

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার অন্ধকার ছিল বলে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী (Narayan Goswami)। তিনি জানান, অবিলম্বে ওই সময়ের ফুটেজ দেখাতে হবে। জোড়া ফুলের আরেক প্রার্থী সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) বলেন, কমিশনের গাফিলতিতেই এইসব হচ্ছে। প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

রাজ্যের বিভিন্ন প্রান্তে স্ট্রংরুম নিরাপত্তা প্রশ্নের মুখে। কোথাও ক্যামেরা অকেজো, কোথাও সিসিটিভি বন্ধ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই আশঙ্কা করেছিলেন, গত বৃহস্পতিবার থেকে সেটাই আরও বেশি করে স্পষ্ট হয়েছে। কমিশনের তরফে AERO জানান, বাইরের মনিটরে পাওয়ার বাটন নাকি কোনও কারনেও বন্ধ হয়ে গেছিল। তিনি জানিয়েছেন ওই সময়ের ফুটেজ সংশ্লিষ্ট প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্টদের দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...