ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

Date:

Share post:

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা থেকে। সরকারি কর্মীরা এই কাজে নিযুক্ত থাকবেন। কড়া নজরদারি থাকবে নির্বাচন কমিশনের (ECI)। ইচ্ছাকৃত ভুল বা কোনও রকমের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীকে চাকরি খোয়াতে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে কমিশন।

বাংলায় এবার রেকর্ড সংখ্যায় ভোট দান হয়েছে। দ্বিতীয় দফা নির্বাচনের পর থেকে রবিবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্ট্রংরুমগুলিতে ইভিএম নিরাপত্তা (EVM security) নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে গণনাকেন্দ্রের সুরক্ষা নিয়ে বিশেষ নজরদারি রাখতে চাইছে নির্বাচন কমিশন। সরকারি কর্মচারীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করতে হবে।গণনায় কর্মীদের স্বচ্ছতা ও সততা নিশ্চিত করতে কোনওপ্রকার ভুল বরদাস্ত করা হবে না। যদি কোনও ধরনের গাফিলতি সামনে আসে তাহলে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্ত কর্মীকে সরকারি চাকরি থেকেও বরখাস্ত করা হতে পারে বলে জানিয়েছে কমিশন।

spot_img

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...