Sunday, May 3, 2026

মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

Date:

Share post:

এবার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (BJP Ruled State Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে গুণ্ডামির বলি এক নয় বছরের শিশু। শুধুমাত্র মদ খাওয়ার জন্য জল এনে না দেওয়ায় তাকে গুলি করে মারার অভিযোগ উঠলো উত্তর প্রদেশে (Uttar Pradesh) এক ব্যক্তির বিরুদ্ধে। বিয়ে বাড়িতে এই রকম মর্মান্তিক ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অনুষ্ঠান বাড়িতে কেন তিনি সঙ্গে বন্দুক রেখেছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে ইয়াকুতগঞ্জ গ্রামের এক বিয়ে বাড়িতে। সেখানে ধনেশ যাদব ও মৃত বালকের বাবার পরিচিত এক ব্যক্তি একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। ধনেশ যাদব ওই বালককে মদে মেশানোর জন্য জল আনতে বললে রাজি হয়নি সে। এরপরেই মেজাজ হারিয়ে বালককে লক্ষ করে গুলি চালান ধনেশ। রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে কাশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আলিগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃৃত্যু হয় নাবালকের। আরও পড়ুন: ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

ঘটনার পরেই ফেরার হয়ে জাস্ন অভিযুক্ত ধনেশ যাদব। পরে তাঁকে খিতাউলি ক্যানাল ব্রিজের কাছ থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পরিবারের তরফে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। কিভাবে এই আগ্নেয়াস্ত্র তাঁর কাছে এল জিজ্ঞাসাবাদ করে পুলিশ সেটাই জানার চেষ্টা করছে।

Related articles

IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle...

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব...

Press Freedom Day: লম্ফঝম্প সার, ভারতে সাংবাদিকদের কাজের পরিবেশ ক্রমশ খারাপ দিকে

৩ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করেন বিশ্বের সাংবাদিক মহল। প্রত্যন্ত গ্রাম থেকে গোটা দেশ এমনকি...