Sunday, May 3, 2026

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

Date:

Share post:

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও বৃষ্টির খবর নেই। বেলা যত গড়াবে ততই দুর্যোগের পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)। আজ কলকাতা ও হাওড়াসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় সেখানে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department।

উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকার কারণে বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ। পাশাপাশি বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। রবিবার উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। সোমবার রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন। বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা (Vote Counting Day) শুরু হবে ৪ মে সকাল আটটা থেকে। দিনভর রাজনৈতিক পারদ যত চড়বে, ততটাই মেজাজ বদলাবে প্রকৃতি, আশঙ্কা হাওয়া অফিসের কর্তাদের। রাজ্যের সব জেলায় শুধু প্রবল ঝড় বৃষ্টি নয় কালবৈশাখীর দুর্যোগ থাকবে দিনভর। উত্তরে জেলাগুলিতে সোমবার ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার।

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...