Tuesday, June 16, 2026

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি, এরপর ধোনি এবং ক্রিকেটের সম্পর্ক আইপিএলেই সীমাবদ্ধ। চলতি আইপিএল শেষেই কি পাকাপাকিভাবে ক্রিকেটকে বিদায় জানাবেন ধোনি(MS Dhoni ), অপেক্ষা ১৮ মে পর্যন্ত।

সিএসকে আর ধোনি সম্পৃক্ত হয়ে গিয়েছে ২০০৮ সাল থেকে। চিপকের গ্যালারিতে একসাথে গর্জে ওঠা “ধোনি… ধোনি উল্লাস। ১৮ মে সন্ধ্যায় হয়তো যবনিকা পতন হতে পারে। আরকটি আইপিএল ম্যাচ নয়, বরং একটি যুগের সমাপ্তির গল্প লিখে দিতে পারে।.

এখন যখন চেন্নাই সুপার কিংস তাদের শেষ লিগ ম্যাচ চিপকে ১৮ মে খেলতে নামবে, তখন প্রতিটি হৃদয়ে একটাই প্রশ্ন থাকবে—এটাই কি মাহির শেষ ম্যাচ? কারণ মাহি যদি তাঁর কথা রাখেন, তাহলে ১৮ মে ক্রিকেট ইতিহাসে নতুন একটি অধ্যায় লেখা হতে পারে।

আইপিএল শুরুর আগে প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। তারপর থেকে মাঠে নামতে পারেননি। কিন্তু ধীরে ধীরে অনুশীলন সেশনে ধোনিকে রেঞ্জ হিটিং-সহ হালকা ফিটনেস ড্রিলের উপর মনোযোগ দিতে দেখা যায়। মরশুমের মাঝপথে ধোনি প্রায় ফিট হয়ে উঠেছিলেন। তবে অনুশীলনের সময় আবারও কাফ মাসলে চোট পান।
ধোনির অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...