Tuesday, June 16, 2026

উধাও ডিসি শান্তনু, জারি লুক আউট নোটিশ

Date:

Share post:

কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বহুদিন ধরেই তিনি উধাও। নিখোঁজ ডিসিপি শান্তনু সিনহার (Shantanu Sinha) বিরুদ্ধে লুকআউট (Lookout) নোটিশ জারি করেছে ইডি (ED)। তদন্তকারীদের আশঙ্কা তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন। আর সেই কারণেই বিমানবন্দর (Airport) থেকে রেলস্টেশন (Railway Station) সব জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত মাসের শেষ দিকে। ইডি একটি দল ওই পুলিশকর্তার বাড়িতে তল্লাশি চালায়। পরদিনই তাঁকে সল্টলেকের (salt lake) সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। তারপর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তদন্তকারী সংস্থার দাবি, তল্লাশির সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হয়েছে। আরও পড়ুন: মহাকরণ নাকি নবান্ন? কোথা থেকে প্রশাসন চালাবে পদ্ম সরকার

তল্লাশির সময় শান্তনুর ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাস (Sayantan Sinha Biswas) জানান, তাঁর বাবা বাড়িতেই ছিলেন এবং তদন্তে সহযোগিতা করছেন। অন্যদিকে, নিজেকে ওই পুলিশকর্তার আইনজীবী পরিচয় দেওয়া এক ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছলেও কেন্দ্রীয় বাহিনী তাঁকে ঢুকতে দেয়নি। তিনি পরে জানান, তাঁর সঙ্গেও শান্তনুর কোনও যোগাযোগ হয়নি।

এদিকে, এই রহস্যের মধ্যেই সামনে এসেছে কিছু সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত। ইডি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার (South Kolkata) বাসিন্দা সোনা পাপ্পু এবং বেহালার (Behala ) প্রোমোটার (Promoter) জয় কামদারের (Jay Kamdar) সঙ্গে ওই পুলিশকর্তার যোগাযোগ থাকতে পারে। এর মধ্যে জয় কামদারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, যদিও সোনা পাপ্পু এখনও অধরা। সব মিলিয়ে, এক প্রভাবশালী পুলিশকর্তার অন্তর্ধান ঘিরে জল্পনা ক্রমশ আরও গভীর হচ্ছে।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...