Tuesday, June 16, 2026

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

Date:

Share post:

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট নিয়ে এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন। দীর্ঘদিন ধরেই তৃণমূলের ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত। তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক সভা বা প্রচারে দেখা যেত তাঁকে। এবার এই তারকা সাংসদের কথায় মিলল ভিন্ন সুর।

বাংলায় বিজেপি সরকারকে স্বাগত জানিয়েছেন দেব। তাঁর পোস্টে স্পষ্ট লিখেছেন, নতুন সরকারের কাছে তাঁর একটাই চাওয়া—শিল্পীদের স্বাধীনতা যেন বজায় থাকে। বিশেষ করে টলিউডের ‘ব্যান’ বা কাউকে কাজ করতে না দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা যেন এবার বন্ধ হয়। আসলে গত কয়েক বছর ধরে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস-এর সঙ্গে দেবের একটা ঠান্ডা লড়াই চলছিল। কাজের নিয়ম বা পারমিশন নিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছিল তাঁর প্রোডাকশন হাউজকে। সেই পুরনো ক্ষোভ থেকেই দেব এবার সরাসরি ‘বিভাজন আর নিষেধাজ্ঞার’ রাজনীতি শেষ করার ডাক দিলেন তিনি। আরও পড়ুন: ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

রাজনীতির উর্ধ্বে উঠে সৌজন্য বজায় রেখে দেব জানিয়েছেন, মানুষের রায়ই শেষ কথা। তবে ঘাটালের সাংসদ হিসেবে তিনি একটি দাবিও পেশ করেছেন। বছরের পর বছর ধরে পড়ে থাকা ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ যাতে দ্রুত বাস্তবায়িত হয়, সে জন্য নতুন সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। তাঁর মতে, মানুষের উন্নয়ন আর এলাকার ভাল করার কাজে কোনও দলবাজি থাকা উচিত নয়।

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...